‘বুড়ি গুলোর এই বয়সে ভীমরতি ধরেছে’ -ছোট ছোট পোশাক পরে উত্তাল নাচ! সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে গা ভাসিয়ে কটাক্ষের শিকার অভিনেত্রী ময়না ব্যানার্জি!

বর্তমান সময় ট্রোল (Troll), সমালোচনা কটাক্ষ এই বিষয়গুলো যেন একেবারে সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেলিব্রেটিদেরকে নিয়ে ট্রোল, সমালোচনা তো প্রায়শই হয়ে থাকে। মাঝেমধ্যে আমরা সেই ধরনের পোস্ট মন্তব্য দেখে থাকি। বিশেষ করে সেলিব্রিটিদের নিয়ে তো প্রতিদিনই ট্রোল হচ্ছে। সেলিব্রেটিদের কোন একটা কাজকর্ম ঘিরে রাতারাতি হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়াতে (Social Media)।
সম্প্রতি সেরকমই টেলিভিশনের পর্দার এক জনপ্রিয় অভিনেত্রী হলেন ট্রোলের শিকার। এই মুহূর্তে দাঁড়িয়ে স্টার জলসার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হলো কথা। ধারাবাহিকে অগ্নির মায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ময়না ব্যানার্জি। অন্যদিকে অগ্নির কাকিমা অর্থাৎ চিত্রা গুহর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অর্পিতা মুখার্জি।
অর্পিতা এবং ময়না এই দুই অভিনেত্রীকেই বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই বিভিন্ন ট্রেন্ডিং গানের সঙ্গে রিল ভিডিও বানাতে দেখা যায়। বর্তমানে এটি খুবই স্বাভাবিক ব্যাপার। ফিল্ম ইন্ডাস্ট্রির অসংখ্য অভিনেতা অভিনেত্রীদের বিভিন্ন ট্রেনিং গানের সঙ্গে ভিডিও বানাতে দেখা যায়। এবারে সেরকমই একটি ট্রেন্ডিং গানের সঙ্গে রিল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা এবং কটাক্ষের মুখে পড়েছেন দুই অভিনেত্রী।
ওই রিল ভিডিওটিতে ময়নাকে কালো রঙের একটি টি-শার্ট এবং সাদা রঙের শর্ট স্কাট পড়ে দেখা গিয়েছে। অন্যদিকে অর্পিতার পরনে ছিল নীল রঙের টিশার্ট এবং নীল রঙের হট প্যান্ট। আর অভিনেত্রীদের এই পোশাক দেখেই কমেন্ট বক্সে কটাক্ষ ভরে গিয়েছে। বয়স এবং পোশাক তুলে নেটিজেনরা ট্রোল করেছেন।
আরও পড়ুনঃ যৌ’ন হেনস্থা থেকে তিলোত্তমা কান্ডে টাকা নিয়ে ব্যবসা অভিনেত্রীদের! টলিউড নিয়ে বিস্ফোরক অরিন্দম শীল!
যেইমাত্র ওই ভিডিওটি পোস্ট করেছে অভিনেত্রী, সঙ্গে সঙ্গে সেখানে নেটিজেনরা নানান রকম কমেন্ট করেছে। একজন লিখেছেন, ‘এতদিন শুনছি বুড়া বয়সে ভিমরুতি হয়। আজ দেখে নিলাম কথা টা সত্যি।’ অন্য আরেকজনের দাবি, ‘সব কিছু সবাই কে ভালো লাগে না।’ আরেকজন নেটিজেনের দাবি, ‘এখন এত কুরুচিকর পোষাক পরা কি খুব জড়ুরি? যে টুকটাক নাম হয়েছে,তাও খোয়াবে, নমস্কার।’ অন্যজন বলেছেন, ‘বুড়ি গুলোর কি এই বয়সে ভিমরতি ধরেছে।’

