যৌ’ন হেনস্থা থেকে তিলোত্তমা কান্ডে টাকা নিয়ে ব্যবসা অভিনেত্রীদের! টলিউড নিয়ে বিস্ফোরক অরিন্দম শীল!

আজ থেকে ঠিক একবছর আগে আরজিকর কাণ্ডে (R.G Kar Case) উত্তাল ছিল গোটা দেশ। বিভিন্ন জায়গা থেকেই বের হয়েছিল পথ মিছিল। তিলোত্তমার প্রতি হওয়া অন্যায়ের বিচার চাইতে সোচ্চার সাধারণ মানুষ থেকে টলিউডের একাংশ সেলিব্রেটিরা (Tollywood Celebrity)। গত ৯ই আগস্ট কর্মরত মহিলা চিকিৎসকের সাথে যে ঘৃণ্য অপরাধ করা হয়েছে তাতে নড়ে উঠেছে গোটা দেশ। বেশ কয়েকমাসের চলেছিল লাগাতার আন্দোলন, এই আন্দোলন এখনো চলছে কোথাও কোথাও। যতদিন না পর্যন্ত সঠিক বিচার হচ্ছে, জুনিয়র ডাক্তারদের সব দাবি মানা হচ্ছে ততদিন এই আন্দোলন থামবে না।

এই ঘটনায় প্রায়দিনই যে সমস্ত সেলিব্রিটিদের পথে নামতে দেখা গিয়েছিল। তাদের মধ্যে অন্যতম হল স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত, সোহিনী সরকার, সৃজিত মুখোপাধ্যায় আরও অনেকে। জুনিয়র ডাক্তারা টানা অনশন করেছেন। কিন্তু ওই ঘটনার এখনো সুবিচার হয়নি। তারপরে অনেক ঘটনার কথা শোনা গিয়েছে, সামনে এসেছে বহু পুরনো ঘটনাও।

এবার সেই বিষয়ে চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ্যে আনলেন অরিন্দম শীল। পরিচালকের দাবি, সেই আন্দোলনে মুখ দেখানোর জন্য টলিপাড়ার কিছু তারকা ‘অ্যাপিয়ারেন্স ফি’ নিয়েছেন। অরিন্দমের কথায়, “এত বড় একটা আন্দোলন, সেখানে যাওয়ার জন্য কেউ কেউ ফোন নিয়েছেন, কেউ নিয়েছেন টাকা। তাঁদের বন্ধুরাই তো সেসব কথা বলে বেড়াচ্ছেন!” টলিউড পরিচালক যদিও আন্দোলনে যোগ দেওয়া কারও নাম প্রকাশ্যে আনেননি। তবে ইতিমধ্যেই অরিন্দম শীলের দাবিতে শোরগোল পড়ে গিয়েছে ইন্ডাস্ট্রির অন্দরমহলে।

তাঁর মন্তব্য, “অভিযোগকারিণীর কাছের এক মানুষ ফেডারেশনের একজন উচ্চপদস্থ ব্যক্তিকে ফোন করে চারজন টেকনিশিয়ানকে আমার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য চেয়েছিলেন। আমার সঙ্গে নিয়মিত কাজ করেন যেসব অভিনেত্রীরা, তাঁদের বলা হয়েছে- কী রে, তোরা কিছু বলছিস না কেন! আমার বিরুদ্ধে অনেকের রাগ আছে। আমাকে যে অনেকে মিলে ফাঁসানো হয়েছে, সেখানে আমার তথাকথিত সহকর্মী -বন্ধুরাও জড়িত।”

আরও পড়ুনঃ নিজের প্রোডাকশন হাউস খুলতেই ‘এই প্রোফাইলে রিপোর্ট করুন’— শুরুতেই চক্রান্তের শিকার যীশু সেনগুপ্ত? নতুন যাত্রা শুরুর মুখেই বিপাকে অভিনেতা, ইঙ্গিত দিলেন অভ্যন্তরীণ শত্রুর!

টলিপাড়ার তারকারা কোনও দোকান বা সংস্থার উদ্বোধন করার জন্য কিংবা পুজোর মরশুমে ফিতে কাটার জন্য পারিশ্রমিক নেন সেটা অজানা নয়। কিন্তু হঠাৎ এই বিষয়ে এতদিন পর কেনো মন্তব্য করলেন অরিন্দম। কিছুদিন আগেই নবীন প্রজন্মের এক অভিনেত্রী অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। পরিচালকের বিরুদ্ধ দায়ের হয়েছিল এফআইআর-ও। শুধু তাই নয়, মহিলা কমিশনের জেরার মুখেও পড়তে হয়েছে তাঁকে। তার পর থেকেই টলিপাড়ার লাইমলাইটের অন্তরালে অরিন্দম। তারপরই হঠাৎ এরকম বিস্ফোরক মন্তব্য করলেন তিনি!

Back to top button