“অনেক ঋণ হয়ে গেছে, অভিনয় করি শুধুমাত্র পেটের দায়ে…” নিজের জীবনের নানান অজানা দিন নিয়ে অকপটে শঙ্কর চক্রবর্তী!

টলিউডের (Tollywood) অন্যতম দাপুটে এবং জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা হলেন শঙ্কর চক্রবর্তী (Sankar Chakraborty)। ছোট পর্দা তো বটেই বড় পর্দাতেও জমিয়ে কাজ করেছেন তিনি। বর্তমানে আমরা অভিনেতাকে দেখতে পাচ্ছি জি বাংলার মিত্তির বাড়ি ধারাবাহিকে অভিনয় করতে। মাঝে ধারাবাহিক জগৎ থেকে বেশ কিছুদিন বিরতি নিয়েছিলেন অভিনেতা। ২০২২ সালে অভিনেতার স্ত্রী মারা যান তারপরই অভিনেতার জীবন যেন একেবারে থমকে গিয়েছিল। তবে আবার নতুন করে জীবনের ছন্দে ফেরার চেষ্টা করছেন অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেতা। সেখানেই নিজের অভিনয় জগতে আসার গল্প, সেখানে প্রতিষ্ঠিত হওয়ার গল্প ভাগ করে নিয়েছেন। বর্তমান সময়ের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে এবং কাস্টিং সম্পর্কে অভিনেতা বলেন, “এই সময় দাঁড়িয়ে বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীদের ধারাবাহিকে নেওয়া হয় রিল দেখে, তাদের কত বেশি ফলোয়ার্স রয়েছে সেই সব দেখে। আর তাদের মধ্যে অনেকেই অভিনয়ের কিছুই জানেনা। তবে হ্যাঁ তাদের মধ্যে এমন অনেকের সাথে আমি কাজ করেছি যারা দুর্দান্ত অভিনয় করে, তাদের মধ্যে ক্ষমতা রয়েছে। কিন্তু বেশিরভাগই কিছুই জানে না।”

তবে হঠাৎ করেই অভিনেতার অভিনয় জগতে আসা। অভিনেতা কিন্তু অনেক চড়াই উতরাই পেরিয়ে তবে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। এক দু বছর ধরে তো নয় কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত। বড়পর্দা ছোট পর্দায় বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছে তাকে চুটিয়ে অভিনয় করতে। একসময় নিয়মিত থিয়েটারে অভিনয় করতেন। এখনো থিয়েটার দেখেন এবং ফলো করেন। একসময় সরকারি চাকরিও পেয়েছিলেন। তবে চাকরিতে খুব একটা বেশি মন টেকাতে পারেননি।

অভিনেতা একসময় নিয়মিত থিয়েটার করতেন। এক পাড়া থেকে অন্য পাড়ায় বিভিন্ন শোয়ে অংশগ্রহণ করতেন। সেখান থেকেই ডাক আসত বিভিন্ন জায়গায় শো করার। সিনেমার প্রতি আগ্রহ জন্মায় উত্তম কুমারকে দেখে। উত্তম কুমারের অভিনয় তাকে অভিনয়ের প্রতি আগ্রহ জাগিয়ে তুলত।

আরও পড়ুনঃ পারুলকে ফাঁ’সাতে শিরিনকে কোমায় পাঠিয়ে দিল রায়ান! হাতে মাত্র দুই দিন! শিরিঙ্গের মুখোশ খুলতে জব্বর ফন্দি আঁটলো পারুল! ফাঁ’স আজকের পর্ব

অভিনেতা আরো বলেন ‘বর্তমানে যেমন একদিনের মধ্যেই দু তিনটে এপিসোডে শুটিং হয়ে যায়। কত তাড়াতাড়ি এগোচ্ছে সবকিছু। কিন্তু আগেকার দিনে তিন মাস ধরে একটা এপিসোডের শুটিং হতো। পুরো স্ক্রিপ্ট মুখস্ত করে তবে ডায়লগ বলতাম আমরা। আর এখন পাশে দাঁড়িয়ে ডায়লগ বলে দিচ্ছে। নায়ক নায়িকার সঙ্গে সঙ্গে সেটা বলছে আর হচ্ছে এপিসোড শুটিং। আমি এখন স্টার জলসা এবং জি বাংলায় দুটো সিরিয়াল করছি। দুটোই পেটের দায়ে করা। কারণ ওই দুটো ধারাবাহিককে কাজ না করলে আমি তো বাকি সংসারটা চালাতে পারব না।”

Back to top button