‘আমার সৎ বাবা মেনে নিতে পারেননি…’- সংবাদ পাঠিকা দিয়ে জীবনের শুরু! বাড়ির অমতে কঠিন লড়াই করে আজ সফলতার শীর্ষে পিয়ালী বসু!

টেলিভিশনের পর্দার (Bengali Television) একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন পিয়ালী বসু (Piyali Bosu)। বেশ কয়েক বছর ধরে অভিনয় জগতে সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। খুব ছোটবেলা থেকে অভিনয়ের শখ ছিল। কিন্তু বাড়িতে অভিনয়ের সঙ্গে কেউ যুক্ত না থাকায় নিজের মনের ইচ্ছে প্রকাশ করলেও তার ইচ্ছেকে গুরুত্ব দেওয়া হয়নি কখনোই। অভিনেত্রীর মায়ের ছিল দ্বিতীয় বিয়ে। তার সৎ বাবা যাকে তিনি কখনো সৎ বাবা মনে করেনি সবসময় নিজের বাবার জায়গায় দিয়ে এসেছিলে। তিনিই অভিনেত্রীর এই অভিনয় ইচ্ছেটাকে খুব একটা বেশি গুরুত্ব দেয়নি। পছন্দ করতেন না মেয়ে অভিনয় করুক।
কিন্তু নিজের মনের ইচ্ছেকে পিয়ালী কখনো নিভে যেতে দেননি। ডাক্তারি পড়ার পাশাপাশি অভিনেত্রী অভিনয় শুরু করেন। থিয়েটার থেকে শুরু হয় সেই যাত্রা। স্বপ্ন দেখতে কলকাতার বড় বড় মঞ্চ গুলিতে তিনি অভিনয় করবেন। পড়াশুনা শেষ করার পর একজন সংবাদ পাঠিকা হিসেবেই শুরু করেছিলেন নিজের যাত্রা। সেখানে অ্যাংকারিং, নিউজ রিডিং এর কাজ করতেন। সেখান থেকেই হঠাৎ একদিন বহ্নিশিখা ধারাবাহিকে একটি ছোট চরিত্রের জন্য ডাক পড়ে অভিনেত্রীর।
জনপ্রিয় পরিচালক দেবাংশ অভিনেত্রীকে সেই সুযোগ দিয়েছিলেন এবং বলেছিলেন ৭ দিনের একটি চরিত্র তাকে করতে হবে। অভিনেত্রী সেই সাত দিনের চরিত্র করার জন্যই রাজি হয়েছিলেন। কিন্তু অভিনেত্রীর ভাগ্যে অন্য কিছু ছিল, সেই সাত দিনের চরিত্রটা কখন ১৮০ টা এপিসোড অব্দি চলেছিল সেটা বুঝতেই পারেনি তিনি। বহ্নিশিখা ধারাবাহিকের শেষ দিন পর্যন্ত ছিলেন অভিনেত্রী।
এছাড়াও রাখি বন্ধন ধারাবাহিকে রাখি এবং বন্ধনের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। যেখানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন।বর্তমানে বেশিরভাগ সময়ে যাত্রাপালাতে দেখা যায় অভিনেত্রীকে। বর্তমানে খুব ধারাবাহিকে দেখা মিলেছে। কিছুদিন আগেই নিজের বহুদিনের পুরনো প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। যাত্রাপালার মঞ্চেই নিজের মনের মানুষকে খুঁজে পেয়েছিলেন পিয়ালী।
আরও পড়ুনঃ বারবার বারণ করা সত্ত্বেও অভিনেত্রীর জন্মদিনে একি করলেন স্বস্তিকা! দেবপ্রিয়ার কোন বারণ মানলেন না পর্দার দীপা! তার কান্ড দেখলে চমকে যাবেন আপনিও!
সম্প্রতি একটি টকশোতে এসে নিজের জীবনের এই অজানা গল্প গুলি সকলেই সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী জানিয়েছেন শুধুমাত্র অভিনয়ে পেশাতেই যে খারাপ দিকগুলো রয়েছে তা নয়। যে কোন পেশাতেই খারাপ ভালো দুই দিকে রয়েছে। শুধুমাত্র নিজে কোন পথটা বেছে নেবে সেটার উপরেই নির্ভর করে সবকিছু। অভিনেত্রী লম্বা পথ বেছে নিয়েছিলেন। কারণ তিনি নিজের উপরে ভরসা রেখেছিলেন। একদিন যে সিনিয়র অভিনেত্রী তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল ১০ বছর পরে সেই সিনিয়র অভিনেত্রী তাকে সযত্নে সাজিয়ে তুলেছিলেন। এখন থিয়েটার এবং যাত্রাপালা নিয়ে বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন পিয়ালী। অভিনেত্রীকে কবে আবার নতুন কোন ধারাবাহিকের নতুন কোন চরিত্রে দেখা যাবে তার অপেক্ষাতেই দিন গুনছেন অভিনেত্রীর ভক্তরা।

