সুপারস্টার জিতের হাত ধরে ‘প্রেমী’ ছবিতে আত্মপ্রকাশ! প্রথম ছবিতেই মিলেছিল বিরাট সাফল্য! কেরিয়ারের মধ্য গগনে হঠাৎ কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী চন্দনা শর্মা?

টেলিভিশনের পর্দায় (Bengali television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন। একটা সময় সেই অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময়ে আর তাদের দেখা যায় না নতুন কোন ধারাবাহিক বা ছবিতে। সেরকমই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন চন্দনা শর্মা।

সালটা ছিল ২০০৪, মুক্তি পেয়েছিল বাংলা ছবি ‘প্রেমী’। ছবিতে জিৎ এবং যীশু সেনগুপ্তর বিপরীতে আত্মপ্রকাশ করেছিলেন নতুন নায়িকা চন্দনা শর্মা। পরিচালক রবি কিনাগির সেই ‘প্রেমী’ বক্স অফিসে সাফল্য পায়। এই ছবি দিয়েই অভিনয় জগতে আত্মপ্রকাশ চন্দনার। সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে এই ছবির গান ‘মনে রেখো আমার এ গান’ দর্শক আজও ভুলতে পারেনি।

এরপর আর বাংলা ছবিতে সেভাবে দেখা যায়নি চন্দনা শর্মাকে। বাংলা ছবির জগতে দেখা না গেলেও পরবর্তীকালে বেশ কিছু হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন চন্দনা। বেশ কিছু বিজ্ঞাপনেরও কাজ করেন।

২০২০ সালে ‘ক্রিমিনাল জাস্টিস’ ওয়েব সিরিজে শেষবার পর্দায় দেখা মিলেছিল অভিনেত্রীর। সিনেমা, ধারাবাহিক ওয়েব সিরিজে একসময় চুটিয়ে অভিনয় করেছেন তিনি। তবে অভিনেত্রীর আরও একটি পরিচয় হলো অভিনেত্রী যীশু সেনগুপ্তের স্ত্রী নীলাঞ্জনার বোন অর্থাৎ সম্পর্কে চন্দনা যীশুর শালিকা।

আরও পড়ুনঃ ‘তুই কোন হরিদাস পাল? এটা তোর জায়গা নয়..’ – তাচ্ছিল্যের সেই কটাক্ষ আজও কানে বাজে তাঁর! অবহেলাকে সঙ্গী করে লড়েছেন নিঃশব্দে! আজ সফল অভিনেতা ভাস্বর চ্যাটার্জী!

বর্তমানে অভিনয় জগত থেকে অনেকটাই দূরে রয়েছেন অভিনেত্রী। হিন্দি টেলিভিশনের পর্দাতেও তাকে আর খুব একটা দেখা যায় না। সংসার-সন্তান স্বামী নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। অভিনেত্রীর এক পুত্র সন্তান রয়েছে। বর্তমানে পরিবার নিয়েই ব্যস্ত অভিনেত্রী। তবে বাংলা ছবিতে তিনি যেভাবে সাড়া ফেলেছিলেন তা সত্যি চিরকাল মনে রাখবে দর্শক।

Back to top button