বড় হয়ে অভিনেতা হবে না, স্বামী বিবেকানন্দই হতে চায় পর্দার ছোট্ট স্বামীজি! শুনে অবাক নেটিজেনরা

গত ৬ই জুন ছিল বেলুড় মঠের ১২৫তম প্রতিষ্ঠা দিবস। আর সেই উপলক্ষ্যে আকাশ আটে শুরু হয়েছে যুগনায়ক স্বামী বিবেকানন্দ ধারাবাহিক।কীভাবে বিলে থেকে স্বামী বিবেকানন্দ হয়ে উঠেছিলে নরেন্দ্রনাথ দত্ত সেই যাত্রাপথ দেখানো হচ্ছে এই ধারাবাহিককে।

তিন মাস ধরে চলায় এই ধারাবাহিক ইতিমধ্যেই মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।আমরা এর আগে দেখেছি যে, মনীষীদের নিয়ে তৈরি ধারাবাহিক মানুষ খুব ভালোভাবে গ্রহণ করে।জি বাংলার নেতাজি যেমন জনপ্রিয় হয়েছিল সেরকম আকাশ আটের স্বামী বিবেকানন্দ কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে।

১৮৬৩ সালের ১২ই জানুয়ারি কলকাতার সিমলায় ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। ছোটবেলায় স্বামী বিবেকানন্দ বিলে নামে পরিচিত ছিল। বাবা মা নাম দিয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত। তাই তাঁকে অনেকে নরেন বলেও ডাকতেন। এই ধারাবাহিকে ছোট্ট বিলের চরিত্রে অভিনয় করছে সাফল্য দেবনাথ।

তার অভিনয় এতো ভালো হচ্ছে যে লোকে তাকেই সাক্ষাৎ স্বামী বিবেকানন্দ ভাবতে শুরু করে দিয়েছে।সাফল্য একটু সংবাদ মাধ্যমে জানিয়েছে যে সে আগে থিয়েটার করত। পরবর্তীকালে তার শিক্ষকের মাধ্যমে সে এই ধারাবাহিকের কথা জানতে পারে। তারপর অডিশন দিয়েই এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যায়।

সবথেকে অবাক ব্যাপার কী জানেন? সাফল্য কিন্তু বড় হয়ে কিভাবে জিজ্ঞাসা করা হলে কখনো বলেনি যে সে বড় হয়ে সিনেমা তারকা হবে।সে স্পষ্ট জানিয়েছে যে সে বড় হয়ে স্বামী বিবেকানন্দের মতোই ভালো মানুষ হবে।

সাফল্য সেটে ভীষণ দুষ্টুমি করে। ধারাবাহিকে নাকি একবার গাছে উঠে সংলাপ বলার দৃশ্য ছিল। কিন্তু সাফল্য গাছে উঠতে না পারার জন্য সে কান্নাকাটি শুরু করে দেয়। সকলে মিলে তখন মই দিয়ে তাকে গাছে তুলিয়ে দেয়। তবে সেদিন সে খুব ভয় পেয়েছিল। এখন অবশ্য ভয় কেটে গিয়েছে।

Back to top button