শালিনীর পর্দা ফাঁ’স! গেমস ভিলাতেই ফুলকির কাছে হাতে নাতে ধরা পড়ল শালিনী! ফাঁস আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ঈশিতার বাধা দেওয়ার পরেও তমাল আর ঝিনুকের বিয়ে খুব ভালোভাবে সম্পন্ন হয়। বিয়ে সম্পন্ন হয়ে যাওয়ার পর ফুলকি রোহিতরা মিলে নাচ গানে মেতে ওঠে। পরের দিন সকালে ঝিনুকের ভাত কাপড়ের সব অনুষ্ঠান শুরু হয়ে যায়। বাড়ির সবাই মিলে হৈহৈ করতে করতে সব নিয়ম পালন করে। এদিকে তখনই রোহিতের কাছে ফোন আসে আর রোহিত বলে আগামীকালই ফুলকিকে নিয়ে দিল্লি যেতে হবে। আর জেঠিমা নিজেই ফুলকির কাছে এসে বলে ফুলকি যদি ফাইনালে ওঠে তাহলে জেঠিমা ফুলকির খেলা নিজে দেখতে যাবে। সেখানে যতই সেখানে তথার মৃত্যু হোক না কেন, এটাই হবে রুদ্রকে দেওয়া উচিত জবাব।

Bengali serial

তারপর ফুলকিরা গোছগাছ করা শুরু করে দেয়। আর গেমস ভিলাতে যেতে হবে শুনেই ফুলকির পুরোনো সব স্মৃতি মনে পড়ে। ওখানেই তথাকে খুন করা হয়, ওখানেই ফুলকির চোখ অন্ধ হয়ে যায়। রোহিত ফুলকিকে বলে এসব নিয়ে না ভাবতে, তাহলে ফুলকি খেলায় মনোযোগ দিতে পারবে না। সবাই আশা করে আছে ফুলকি দেশের হয়ে জিতে ফিরবে। ফুলকিও তাই মন দেয় খেলার দিকে।

পরের দিন তারা পৌঁছায় দিল্লির গেমস ভিলাতে। সেখানে গিয়ে রোহিত সবার সাথে ফুলকির পরিচয় করিয়ে দেয়। আগের বারের দুর্ঘটনাগুলির কথা মাথায় রেখে এবারে গেমস ভিলার সিকিউরিটি আরো বাড়ানো হয়েছে। আরও সতর্ক করা হয়েছে সবাইকে, সিকিউরিটি চেক করিয়ে তবে ভেতরে ঢোকানো হচ্ছে। আর ফুলকির জন্য স্পেশাল ডায়েটিশিয়ানের ব্যবস্থা করা হয়েছে। সেই ফুলকির ডায়েট চার্ট তৈরি করে দেবে।

আরও পড়ুনঃ ‘এত ঢলাঢলি আর সহ্য হয় না’, ‘সাহেবের গায়ে না পড়লে ভাত হজম হয় না’- সুস্মিতার কান্ড দেখে সমালোচনায় মুখর দর্শক!

এদিকে যারা এবার দেশের হয়ে খেলতে এসেছে তাদের প্রত্যেকের জন্য গেমস ভিলাতে একটি ছোট খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। সেখানেই রোহিত ফুলকিকে নিয়ে গিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ফুলকি দেখতে থাকে কত দেশ থেকে কত বক্সার এসেছে প্রতিযোগিতায়। তারপর হঠাৎই সেখানে ছদ্মবেশে উপস্থিত হয় শালিনী। দূর থেকে শালিনী ফুলকি রোহিতকে দেখছিল। আর বোঝা যাচ্ছে ফুলকির কোন ক্ষতি করতে বদ বুদ্ধি নিয়ে এসেছে শালিনী। এরপরও রোহিত শালিনী সঙ্গে কথা বলে। আসলে রোহিত বুঝতেই পারে না ছদ্মবেশী ওই মহিলার পেছনে রয়েছে শালিনী। রোহিত পরে ফুলকির সাথেও আলাপ করাতে আনে। তখনই শালিনী ফুলকির মধ্যে ধাক্কা লাগে এবং শালিনীর চোখ থেকে চশমা খুলে পড়ে যায়। আর ফুলকির মনে সন্দেহ তৈরি হয়। ফুলকি কি চিনতে পারল ছদ্দবেশী শালিনীকে সেটাই দেখা যাবে আগামী পর্বে।

Back to top button