‘আল্লাহকে নিয়ে রসিকতা! জি বাংলাকে ধিক্কার জানাই’ প্রধান চ্যানেলের আসন্ন ধারাবাহিকের প্রোমো দেখে ক্ষোভে ফেটে পড়লেন মুসলমান দর্শক!

আমাদের প্রত্যেকের নিত্যদিনের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। বিশেষ করে বাড়ির মা, ঠাকুমা, কাকিমাদের অবসর সময় কাটানোর গুরুত্বপূর্ণ অংশ এটি। বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বিকেল বেলা প্রত্যেকেই বসে পড়েন নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখার জন্য।

জি বাংলা, স্টার জলসার পর্দায় শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক। নতুন সব প্রোডাকশন হাউজের তরফ থেকে আনা হচ্ছে বিভিন্ন ধরনের ধারাবাহিক। ইতিমধ্যে স্টার জলসাতে নতুন ধারাবাহিক শুরু হয়েছে। এবারে জি বাংলার (Zee Bangla) পর্দাতে আসছে আরো একটি নতুন ধারাবাহিক।

জি বাংলার আসন্ন নতুন ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়েছে এক নেটিজেন। আসন্ন ধারাবাহিকটির নাম ইশক সুবহা আল্লাহ। আর ধারাবাহিকের পুরনো ভিডিওতে দেখা যাচ্ছে হিন্দু মুসলমানের দাঙ্গা লেগেছে। আর সেই দাঙ্গাতেই একটি মসজিদে আশ্রয় নিয়েছে কয়েকটি মেয়ে। যে মেয়েটি আশ্রয়ের জন্য সাহায্য চেয়েছে সে বাকি মেয়েদের নিজের খালার বোন হিসেবে পরিচয় দিয়েছে। কিন্তু তারা প্রাণে বাঁচার পর ভগবানকে স্মরণ করছে। আর তাই দেখে নায়কের সন্দেহ হয় এবং তিনি বলে আল্লাহর দরবারে দাঁড়িয়ে তারা মিথ্যা কথা বলেছে।

আর ধারাবাহিকের এই প্রোমো ভিডিও দেখেই দর্শক বুঝতে পেরেছে হিন্দু মুসলমানের মধ্যেকার গল্প নিয়েই তৈরি হবে এই ধারাবাহিক। আর এই প্রোমো ভিডিও দেখার পরেই ক্ষুব্ধ হয়েছেন একদল মুসলমান নেটিজেন। তারা কমেন্ট বক্সে যা নয় তাই বলে মন্তব্য করেছে জি বাংলার চ্যানেলকে। যদিও এই আসন্ন ধারাবাহিকটি একটি হিন্দি ধারাবাহিকের ডাবিং ভার্সন।

একজন লিখেছেন, ‘এটা কোনো প্রকৃত মুসলমান দেখতে পারবে না, এই সিরিয়াল টা দেখলে ঈমান থাকবে না, সব কথাবার্তা শিরকী ভরা , আল্লাহর সাথে কাউকে শরীক করা মানেই কাফের হয়ে যাওয়া , অবিলম্বে এগুলো তোমাদের বন্ধ করা উচিৎ ইসলাম সম্বন্ধে না জেনে এরকম নাটক বানানোর কোনো প্রয়োজন দেখি না।’ দ্বিতীয় জনের দাবি, ‘এতোদিন হিন্দু ধম নিয়ে নাটকে নোংরামি করেছেন হিন্দুরা মেনে নিয়েছে কিন্তু আমরা মুসলিমরা আমাদের ইসলাম ধম নিয়ে কোনো নোংরামি সয্য করবোনা। আল্লাহ কে ভয় পায়না আজব সব স্কিপ এসব অফ করেন ফালতু।’

আরও পড়ুনঃ দাম্ভিক অহংকারী দাদুর কাছে ফিরে নিজের পায়ে কুরুল মারল পারুল! বসু বাড়িতেই লেখা আছে পারুলের সর্বনাশ?

তৃতীয় জন বলেছেন, ‘ফাইজলামির একটা লিমিট থাকে, নিজেদের ধর্ম নিয়ে যা ইচ্ছা করুন আমাদের ধর্ম নিয়ে এমন শিরকি করার সাহস কে দিছে আপনাদের কে? ফাজিল কথাকার। আল্লাহকে অবশ্যই আমরা সব মুসলিম ভালেবাসি, আর ভয় পাইনা মানে কি ভয় অবশ্যই পেতে হবে, আল্লাহকে ভয় না পেলে কিভাবে হবে? মানে যা তা ইচ্ঢ়া সিরিয়াল বানিয়ে দিলেই হলো?’

Back to top button