সিরিয়াল থেকে বিদায় নিচ্ছেন ‘খেলনা বাড়ি’র প্রধান অভিনেত্রী! তার জায়গায় আসছে নতুন অভিনেত্রী! খবর সামনে আসতেই অভিনেত্রীর সাথে তার ভক্তদের বেজায় মন খারাপ

জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’। বাংলা সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে এখন এটি অন্যতম চর্চিত ধারাবাহিক। ধারাবাহিকে নায়িকা মিতুলের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি । তাঁর বিপরীতে নায়ক হলেন ইন্দ্র, যিনি ‘কে আপন কে পর’ খ্যাত অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। শুরু থেকেই মিতুলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্বভাব দর্শক মুগ্ধ করেছে।
শুরু থেকেই মিতুলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্বভাব দর্শক মুগ্ধ করেছে। পর্দার দাপুটে নায়িকা মিতুল মুখের ওপর সর্বদা সত্যি কথা বলতে ভালোবাসে। আর এইভাবেই অল্পদিনেই পর্দার প্রতিবাদী মিতুল দর্শকদের কাছে খুবই প্রিয় উঠেছে। বর্তমানে দর্শক চায় ধারাবাহিকের নায়িকা অত্যাচার সহ্য করে না কেঁদে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। যা এই ধারাবাহিকে হুবহু দেখানো হয়েছে। যার দরুন খুব তাড়াতড়ি দর্শক মহলে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি।
এই মুহূর্তে সব সিরিয়ালে একেবারে মারকাটারি দৃশ্য চলছে, সে জি বাংলা হোক বা স্টার জলসা। একের পর এক টুইস্ট নিয়ে হাজির হচ্ছে সব চলতি সিরিয়ালগুলো। আর এই সব কিছুই হলো টিআরপি ধরে রাখার পন্থা। আর এবার খেলনা বাড়ির নতুন টুইস্ট নিয়ে হাজির হয়েছে অনামিকা। তার উদ্দেশ্য পুরো লাহিড়ী পরিবারকে ধূলিসাৎ করে দেওয়া। প্রথম থেকেই সব সময় পরিবারের ক্ষতি করে এসেছে অনামিকা। তাই এইবার তাকে লাহিড়ী পরিবারের কেউই আশ্রয় দিতে চাননি। কিন্তু মৃদুল তাকে আশ্রয় দিয়েছে এবং আবারও অনামিকা তাদের অনিষ্ট ঘটিয়েছে।

এরপর এই সামনে এসেছে এক নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে মিতুল হসপিটালে বেডে শুয়ে আছে। তার পাশে তার ছেলে ছিল কিন্তু হঠাৎ সে তার ছেলেকে খুঁজে পাচ্ছে না তাকে কেউ চুরি করে নিয়ে গেছে। আর তাকে চুরি করেছে অনামিকা। এরপর অনামিকা মিতুলকে কথা দিয়েছে সে তার ছেলেকে এত বেশি কষ্ট দেবে যতটা কষ্ট তার মা ও কখনো পায়নি। এরপর অনেকগুলো বছরের লিপ নেওয়ার পর যুবক হিসেবে আত্মপ্রকাশ করছে মিতুলের ছেলে।
খেলনা বাড়িতে নিয়ম হচ্ছে দীর্ঘ কয়েক বছরের লিপ। এরপর বদলে যাবে অনেক চরিত্র। অনেকে চরিত্র চিরকালের জন্য বিদায় নেবে খেলনা বাড়ি থেকে। এর মধ্যে একটি চরিত্র হচ্ছে গুগলি, যাকে এবার দেখা যাবে প্রাপ্তবয়স্ক রূপে। এই জন্য বেশ মন খারাপ খেলনা বাড়ির ছোট্ট গুগলির। এরপর প্রাপ্তবয়স্ক গুগলি চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রানী ভট্টাচার্য। এর আগে তাকে লালকুঠি এবং এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে দেখা গেছে।

