‘আমাকে একা ফেলে চলে গেলে? এখনও ছয় জন্ম একসাথে কাটানো বাকি!’ স্ত্রীর কথা ভেবে কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা রাহুল বর্মন!

বছরের শুরুতেই আবারও বিরাট বড় দুঃসংবাদ শোনা গেল। ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) জনপ্রিয় অভিনেতার পরিবারের নেমে এলো শোকের ছায়া। বছর শুরুর পর থেকেই একের পর এক যেভাবে দুর্ঘটনা ঘটে চলেছে তাতে ভেঙে পড়েছেন সকলে। এবারে সকলের প্রিয় অভিনেতার জীবনের এমন দুর্ঘটনা কথা জানতে পেরে মন খারাপ হয়ে গেছে সকলের। কিন্তু কিভাবে ঘটল দুর্ঘটনা সেই নিয়েই উঠেছে প্রশ্ন।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন রাহুল বর্মন। অভিনেতার জীবনে ঘটে গেল বিরাট দুর্ঘটনা। অভিনেতার জীবনে এমন একটা অন্ধকার দিন আসবে সেটা কেউই কল্পনা করতে পারেনি। অভিনেতা এখনও নিজের জীবনের এই দুর্ঘটনার কথা বিশ্বাস করতে পারছে না। ভক্তরা তো খুবই ভেঙে পড়েছে অভিনেতার জীবনের এই খারাপ খবর শোনার পর।

চলতি বছর ২৫ শে মার্চ অভিনেতা হারিয়েছে নিজের সবথেকে কাছে এবং প্রিয় মানুষকে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুলের স্ত্রী অপরাজিতা বর্মনের। স্ত্রীকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছেন অভিনেতা। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতে অভিনেতাকে সেভাবে দেখা যায় না।

এরই মধ্যে হারালেন স্ত্রীকে। বেশ অনেকদিন পরে অভিনেতাকে আবার ঋতুপর্ণা সেনগুপ্তের নতুন ছবি পুরাতনের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দেখা গিয়েছে। সেখানে সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেতা। আর জানিয়েছেন স্ত্রীর মৃত্যুর পর অভিনেতার জীবন ঠিক কতটা বদলে গিয়েছে।

আরও পড়ুনঃ জিরো থেকে হিরো! রায়ানের যাত্রা এক সাহসী গল্পের নাম! যাঁকে দর্শক করতেন অবহেলা, আজ তাঁর অভিনয়ে মেলে প্রশংসার বৃষ্টি! কঠোর পরিশ্রম আর অটুট মনোবলে আজ রায়ান দর্শকদের হৃদয় জুড়ে!

সাক্ষাৎকারে অভিনেতার প্রয়াত স্ত্রীর প্রসঙ্গে উঠতেই চোখে জল চলে আসে তার। তিনি বলেন তার স্ত্রী সব সময় তার সাথেই রয়েছে। তিনি এখনো অনুভব করেন স্ত্রীকে। প্রতিরাতে স্ত্রী এর সঙ্গে অনেক কথা হয়। তাদের পুরনো স্মৃতি মনে করেন অভিনেতা। তিনি তার স্ত্রীকে সবসময় একটা কথা বলতেন সাত জন্মের জন্য তারা একে অপরের হয়ে এসেছে। একটা জন্ম কাটিয়েছে এখন ছয় জন্ম একসাথে কাটানো বাকি। বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা।

Back to top button