বদলে গেল কনে! লাল বেনারসিতে বিয়ের মন্ডপে হাজির ঈশিতা! চিংড়ি দিদির বি’ষ দাঁত ভাঙতে একি করল ফুলকি! ফাঁ’স আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ঈশিতা বাড়ি থেকে বেরিয়ে সোজা রুদ্রর বাড়িতে চলে আসে। ঈশিতা রুদ্রর বাড়িতে আশ্রয় নেয়।অন্যদিকে ধুমধাম ভাবে আশীর্বাদের শুরু হয়ে যায় ঝিনুক এবং তমালের। কিন্তু এসব তো এতো ভালোভাবে হতে দেবে না ঈশিতা। ঝিনুকের জন্য যেই শাড়িটা পছন্দ করা হয় সেটা রেখে সবাই কাজে ব্যস্ত হয়ে পড়ে। সেই সুযোগেই ঈশিতা ঘরে ঢোকে। আর কাঁচি দিয়ে ঈশিতা সেই শাড়িটা কুচি কুচি করে দেয়। সবাই এসে যখন দেখে তখন অবাক হয়ে যায়। জেঠিমা আবারও ফুলকি ও সবাই বুঝতে পারে ঈশিতা ছাড়া এই কাজ করার পক্ষে সম্ভব নয়। কিন্তু সে তো বাড়িতেই নেই তাহলে কিভাবে কেউ এ কাজ করল। ফুলকি তখন নিজের দিদিকে কথা দেয় যেই যত বাধা দিক না কেন তমাল এবং ঝিনুকের বিয়েটা ধুমধাম করে হবেই।

Bengali serial

তারপরেই বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। আশীর্বাদের পর্ব শুরু হয় এক এক করে আশীর্বাদ করে বাড়ির বড়রা। তারপর আলতা পড়ানোর নিয়মের সময়ও আলতার বাটি উল্টে গিয়ে আরেক অমঙ্গল হলো। একের পর এক বাধা পড়ছে দেখে তো সবাই ভয় পেয়ে যায়। বিশেষ করে ঝিনুক এবং তমালের মা এই বিয়ে নিয়ে পেছনে চিন্তায় পড়ে যায়। যদিও পরে সবাইকে সামলে নেয় ফুলকি।

অন্যদিকেই রিকি জেলে যায় দাদার সাথে দেখা করতে। রুদ্রর সাথে দেখা হওয়ার পরে রিকি সবটা জানায় ঈশিতাকে কিভাবে তারা বাড়ি থেকে বের করে দিয়েছে। কিভাবে রায়চৌধুরীর বাড়িতে আবারো আনন্দ উৎসব শুরু হয়েছে। তমালের বিয়ে হচ্ছে ঝিনুকের সাথে। সবটা শুনে কিছুতেই আর শান্ত থাকতে পারে না রুদ্র। কিভাবে রায়চৌধুরী পরিবারের সবার আনন্দ নষ্ট করা যায় সেই প্ল্যান করতে থাকে।

আরও পড়ুনঃ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে জনপ্রিয় অভিনেতা! পাত্রী ১৮ বছরের ছোট! সম্পর্কে আপন ভাইঝি! গলায় মালা পরিয়ে একে একে ভাঙলেন সমাজের সব নিয়ম—চলছে তুমুল চর্চা!

তারপর রিকি গিয়ে সেই প্ল্যান ঈশিতাকে জানায়। রিকি ঈশিতার হাতে লাল বেনারসি এবং ওড়না দিয়ে বলে রুদ্র এখনো লড়াইয়ের জন্য বুদ্ধি দিয়ে যাচ্ছে ঈশিতাকে। কিভাবে তমালের বিয়েটা আটকানো যায় এবং রায় চৌধুরী পরিবারের আনন্দ নষ্ট করা যায় সেই প্ল্যান বলে দেয় রিকি। রুদ্র জানিয়েছে ঈশিতাকে বউ সেজে তমালের বিয়ের দিন উপস্থিত থাকতে হবে এবং সেখানেই রুদ্রর প্ল্যান মত হবে সব কাজ। আর ঈশিতা রুদ্রর কথা মেনে পৌছে যায় ঝিনুক এবং তমালের বিয়েতে লাল রঙের বেনারসি পড়ে। এবারে দেখার অপেক্ষা আবার কোন বিপদ আসতে চলেছে রায়চৌধুরী পরিবারের উপরে।

Back to top button