‘গাঁটছড়া’ ছাড়ছেন সোলাঙ্কি! ভেঙে যাবে “খোরিদ্ধী” জুটি নাকি আসবে অন্য নায়িকা! কেন ধারাবাহিক ছাড়ছেন অভিনেত্রী? তবে কি শেষ হওয়ার জল্পনাই সত্যি! জোর গুঞ্জন দর্শকমহলে

জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে। আগের বছরের মতো, আসছে বেশ কয়েকটি নতুন মেগা। কোনও নতুন ধারাবাহিক শুরু হওয়া মানেই প্রশ্ন ওঠে, কোন পুরনো মেগা বন্ধ হবে? আর ঠিক এই প্রশ্নটাই দর্শক মনে ঘুরছিল স্টার জলসার নতুন তিন ধারাবাহিক আসার খবর সামনে আসতেই। ২০২১ সালের ডিসেম্বর মাসে শুরু হয়েছিল ‘গাঁটছড়া’ (Gaatchora)। এই ধারাবাহিকের ফ্যানেদের সংখ্যা নেহাত কম নয়। তাদের জন্য এবার রয়েছে খারাপ খবর। শোনা যাচ্ছে এক বছর পার হতেই, খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক।

গৌরব চট্টোপধ্যায় ও শোলাঙ্কি রায়ের রসায়নই ‘গাঁটছড়া’ ধারাবাহিকের মূল আকর্ষণ। কিন্তু খুব তাড়াতাড়ি মানুষের এই আকর্ষণের জায়গায় পড়তে চলেছে ভাটা। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, ধারাবাহিকটি ছেড়ে দিচ্ছেন সিরিয়ালের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র খড়ি অর্থাৎ শোলাঙ্কি। আর বেশিদিন নেই, মে মাস পর্যন্তই তিনি শুট করবেন ধারাবাহিকের। আসলে ৩১ এ মে শোলাঙ্কির চুক্তি শেষ হয়ে যাচ্ছে। চুক্তি শেষ হলে তার যাত্রাও শেষ এই ধারাবাহিকে। তার পরে আর তিনি কন্ট্রাক্ট রিনিউ করবেন না এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু হঠাৎ ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর কারণ কী? শোনা যাচ্ছে, অন্য কিছু প্রজেক্টের কাজ শুরু করবেন তিনি। ফলে সিরিয়ালের জন্য হয়তো সময় বার করা কঠিন হয়ে যাবে।

Bengali television

প্রথম দিকে এই ধারাবাহিকের টিআরপি সবার শীর্ষে থাকলেও গত কয়েক মাস ধরে গাছড়া’র টিআরপিও বেশ কমের দিকে। টিআরপি না থাকলে ধারাবাহিকে কাজ করে কি লাভ? সেই জন্যই কি সোলাঙ্কির এই সিদ্ধান্ত? অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করে বিষয়ে কোনও উত্তর পাওয়া যায়নি। তবে তিনি ধারাবাহিকটি ছাড়লে নতুন খরিকে কি আনা হবে? নাকি গারাবাহিকটিও ইতি টানবে, দর্শকের কৌতূহল থাকবে সে দিকে। তার আগে বড় পর্দায় যিশু সেনগুপ্তর সঙ্গে বাবা বেবি ও ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী। বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছবি শহরের উষ্ণতম দিনের অপেক্ষায়।

দর্শকের ড্রয়িং রুমে প্রতি সন্ধ্যায় আলো করে থাকেন তারা। ধারাবাহিকের এক একটি চরিত্র যেন দর্শকের ঘরের মানুষ। তাই ধারাবাহিক বন্ধের খবর স্বাভাবিকভাবেই প্রভাব ফেলে দর্শকমনে। কিছু চরিত্র তারই মাঝে হয়ে ওঠে এতটাই আপন, যা মেনে নেওয়া কঠিন। গাঁটছড়া তারই মধ্যে একটি নাম।

গাঁটছড়া ধারাবাহিকটি মানুষের অত্যন্ত প্রিয় এবং কাছে। আর খড়ি সেই ধারাবাহিকের প্রাণ। প্রাণ চলে গেলে যেমন শরীরের কোন মাধুর্য থাকে না ঠিক তেমনি সোলাঙ্কি চলে গেলে এই ধারাবাহিকের প্রতি দর্শকদের টান যে সেরকম থাকবে না সেটাই স্বাভাবিক। তবে কি ঘড়ির সাথে সাথে ধারাবাহিকটিও ইতি টানবে টেলিভিশনের পর্দায়? এমনটাই এই আশঙ্কা করছে নেট পাড়া। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো অব্দি এমন কিছু নিশ্চিত ভাবে জানা যায়নি।

Back to top button