‘রাহুলের শো! কোনওদিন যাব না…’ – সাক্ষাৎকারে স্বামীকে নিয়ে বিস্ফোরক অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার! হঠাৎ কেন এমন বললেন তিনি?

টলিউডের (Tollywood Industry) জনপ্রিয় জুটি গুলির মধ্যে অন্যতম একটি হল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee) এবং প্রিয়াঙ্কা সরকার। এক অপরকে ভালোবেসে বিয়ে করার পরেও কিছু বছর সংসার করার পর আলাদা হয়ে যায় তাদের রাস্তা। সেই সময় তাদের পুত্র সন্তান এসেছিল তাদের জীবনে। আলাদা হওয়ার কিছু বছর বাদেই আবারো ছেলের কথা ভেবেই এক হয়েছিল রাহুল প্রিয়াঙ্কা।
রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার। সেই ছবিতে অভিনয় করতে গিয়েই একে-অপরকে মন দিয়েছিলেন রাহুল- প্রিয়াঙ্কা। তাঁরা আলাদা-আলাদাই থেকেছেন বেশ কয়েক বছর। ২০১৭ সাল থেকে আলাদা থাকতে শুরু করলেও, ২০২৩-এর মাঝামাঝি সময় থেকে ফের একসঙ্গেই রয়েছেন তাঁরা। কো-প্যারেন্টিং করেছেন পুত্রের। তারপর ছেলে সহজের জন্যই এক হয়েছেন।
বর্তমানে রাহুল এবং প্রিয়াঙ্কা দুজনেই ব্যস্ত নিজেদের কাজে। এরই মাঝে রাহুল শুরু করেছেন তাঁর নিজস্ব টক শো প্ল্যাটফর্ম – ‘সহজ কথা’। কিন্তু কোনওদিন রাহুলের এই জনপ্রিয় শোতে আসতে চান না তাঁর ঘরণী প্রিয়াঙ্কা সরকার। কবে তাঁকে দেখা যাবে তাঁর ঘরের মানুষ রাহুলের জনপ্রিয় শো ‘সহজ কথা’তে? হেসেই লুটোপুটি প্রিয়াঙ্কা বলেন, “একদমই দেখা যাবে না আমাকে কোনওদিন। এভাবে স্বজনপোষণ করা একেবারে উচিত না। কী কথা বলব ওর সঙ্গে, কী আলোচনা করব? সবটাই তো আমাদের পার্সোনাল। ও নিজেও আমাকে অনেকবার বলেছে। কিন্তু আমি এই একই কথা বলেছি ওকে।”
প্রিয়াঙ্কা আরও বলেন, “ঝগড়াও হয়ে যেতে পারে আমাদের। কিন্তু সেটা তো ক্যামেরাবন্দি করা ঠিক নয় তাই না? খুব ভালো হচ্ছে ওর শো। আমি নিজেও জানার জন্য মুখিয়ে থাকি পরের এপিসোডে কে আসছে। দেখার জন্যও মুখিয়ে থাকি। কিন্তু বলার জন্য না। আমি অতটাও সুবক্তা নই। আমি কোনওদিন যাব না রাহুলের শোতে। আমি দর্শক শুধু।”
আরও পড়ুনঃ ‘আমাদের ছেলে পেটের মধ্যে থেকে লুকিয়ে লুকিয়ে আমাদের বিয়ে দেখেছে!’ বিয়ের আগেই গর্ভবতী ছিলেন রূপসা! বেফাঁস সায়নদীপ!
তবে প্রিয়াঙ্কা না আসলেও রাহুলের এই শো তে ইতিমধ্যে অসংখ্য সেলিব্রেটি উপস্থিত হয়েছেন। রাহুলের সঙ্গে নানান বিষয় আলোচনা হয়েছে তাদের। এই শোতে উপস্থিত হয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় থেকে রূপম ইসলাম, অনিন্দ্য চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী থেকে বিদীপ্তা চক্রবর্তী, রুকমা রায়, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক সেন এবং রেশমি সেন।

