শিরিনের ফ্ল্যাটেই পারুলের প্রথম ডেলিভারি! কাজের প্রথম দিনই ফেঁ’সে গেল পারুল! সর্বনাশের মুখে রায়ান!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে কলেজে গিয়ে পারুল তার বন্ধুদের সাথে তার টাকার সমস্যা নিয়ে আলোচনা করতে থাকে। তারপরই তার বন্ধুরা ফুড ডেলিভারি অ্যাপ এর কথা বলে। বন্ধুরা মিলেই পারুলকে সাহায্য করে। পারুলও কলেজের পড়ে এই কাজ করবে বলে সিদ্ধান্ত নেয়। আরেকজন পারুলকে সাইকেল দিয়ে সাহায্য করে।

রায়ান এবং শিরিন কলেজে সবাইকে জানায় তারা একসঙ্গে লিভ ইন করছে। তাই জন্য তাদের বন্ধুরা মিলে সেলিব্রেশন করতে মেতে ওঠে। এরই মাঝে ক্লাসরুমে আসেন প্রফেসর। তিনি এসে রায়ানদের এইসব কান্ড দেখে তো খুবই রেগে যান। রায়ান শিরিনদের দিয়ে পুরো ক্লাস পরিষ্কার করায়।
কিন্তু সব কিছু ভুলে গিয়ে পারুল পড়াশোনাতে মন দেয় এবং টাকা রোজগার করার জন্য ফুড ডেলিভারির কাজ আজ থেকে শুরু করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে তুর্য আবারো পারুলদের গ্রামে যায়। আসলে সে তো জানতো না যে পারুলের বোন টগর।
আরও পড়ুনঃ কচ্ছপের জান নিয়ে মৃ’ত্যুর মুখ থেকে ফিরে এলো রুদ্র! জামাইকে গুলি করায় ভয়ংকর পরিণতির শিকার হৈমন্তী! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব
পারুলও কলেজ শেষে ফুড ডেলিভারি কাজ শুরু করে দেয়। পারুলও কাজে নতুন দেখে তাকে সবকিছু ভালো করে বুঝিয়ে দেয়। পারুলও সবটা বুঝে কাজে বেরিয়ে পড়ে। কিন্তু ভাগ্যক্রমে পারুলের প্রথম ডেলিভারির কাজ পরে শিরিন রায়ানের ফ্ল্যাটে। সেখানেই খাবার পৌঁছে দিতে হবে তাকে। ফ্ল্যাটে গিয়ে রায়ানের হাতে খাওয়ার তুলে দেওয়ার সময়ই পারুলের সাথে আবার ঝামেলা শুরু হয় রায়ানের। দেখা যাক আগামী পর্বে কি হতে চলেছে।

