ঠাকুরপুকুর কাণ্ডে পরিচালকের নিন্দায় মুখর গোটা টলিপাড়া! এদিকে নিশ্চুপ সান বাংলা! টাকার জোরেই কি পার পেয়ে যাবে খু’নি?

গতকাল রবিবার হঠাৎ খবর এলো ঠাকুরপুকুর বাজারের কাছে ডি. এইচ. রোডে একটি গাড়ি বেশ কয়েক জন পথচারীকে ধাক্কা মেরেছে। শোনা যায়, সেই গাড়িটি নাকি চালাচ্ছিলেন পরিচালক ভিক্টো, আর গাড়িতে ছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik), ঋতুপর্ণা সেন (Rituparna Sen) ওরফে ঋ, সান বাংলা (Sun Bangla) চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু এবং ইউটিউবার স্যান্ডি সাহা। যারা বর্তমানে সানবাংলায় শুরু হওয়া নতুন প্রজেক্টে একসাথে কাজ করছে। এই ঘটনার পর থেকে তোলপাড় হয়ে গেছে গোটা সোশ্যাল মিডিয়া।

টলিপাড়ার অভিনেতা অভিনেত্রীরাও ক্ষোভ প্রকাশ করেছেন এই ঘটনায়। রাহুল, স্বস্তিকা নিজেদের মতন করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। গাড়ির ধাক্কায় জখম হন ছ’জন। পরে হাসপাতালে মৃত্যুও হয় এক ব্যক্তির। সে দিন ওই গাড়ি থেকে মত্ত অবস্থায় আটক করা হয় ছোট পর্দার পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো এবং একটি বেসরকারি চ্যানেলের সহযোগী প্রযোজক শ্রিয়া বসুকে।

ওই ঘটনায় তাঁদের সঙ্গী ছিলেন আরও অন্তত তিন জন অভিনেতা। তাঁরা সকলেই নিজের নিজের মতো করে দায় এড়ানোর চেষ্টা করেছেন। প্রত্যক্ষ ভাবে অপরাধে যোগ না থাকায় রেহাই পেয়েছেন শ্রিয়ারও। এখন বিচারাধীন শুধুমাত্র গাড়ির চালক সিদ্ধান্ত। এই ঘটনায় মুখ খুললেন অভিনেতা রাহুল। ঘটনায় জড়িত সকলের অভিনেতা পরিচয়ের উপরও যেন খাঁড়া নেমে আসে, কামনা করছেন রাহুল।

স্বস্তিকাও সোশ্যাল মিডিয়াতে বড়সড় পোস্ট করে নিজের বক্তব্য পেশ করেছেন। রাহুল সোমবার সমাজমাধ্যমে লেখেন, “তোরা এত ব়ড় বড় কথা বলিস, সামান্য নাগরিক ধারণা নেই…।’’ রাহুল আরও লিখেছেন, “যার বাড়িতে মিটিং শেষ করে মদ খাওয়া হয় তার দায় নেই এই মাতালদের বাইরে ছাড়ার? গাড়ি রাখতে পারো আর পার্টির রাতে ড্রাইভার রাখতে পারো না?”

আরও পড়ুনঃ ‘লোক বুঝে নিয়ম পালটালে হবে না, চ্যাংড়ামো হচ্ছে’? ঠাকুরপুকুর গাড়ি দুর্ঘটনায় সোচ্ছ্বার স্বস্তিকা!

তবে এই ঘটনায় সান বাংলার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে কি বাকিরা টাকার জোরে পার পেয়ে যাবে? সোমবার আদালতে তোলা হলে সিদ্ধান্তের তিন দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। আগামী ১০ এপ্রিল আবার তাঁকে আদালতে পেশ করা হবে। সান বাংলার সেলিব্রেশন পার্টিতেই অতিরিক্ত নেশা করে এই নোংরা ঘটনা ঘটান পরিচালক তাই অনেকেই দাবি করেছেন চ্যানেলের পক্ষ থেকে কিছু পদক্ষেপ নেওয়া হোক। উপযুক্ত শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তী কালে এই ধরনের অপরাধ করার আগে শিউরে ওঠে দোষীরা।

Back to top button