‘তুমি ফেলে রেখে চলে গেছো, কিন্তু আমি তোমাকেই ভালোবাসি চলেছি’- স্বামীকে হারিয়ে আজও দিশাহারা সুভদ্রা মুখার্জি!

টেলিভিশনের পর্দার (Bengali television) জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সুভদ্রা মুখোপাধ্যায় (Subhadra Mukherjee)। ধারাবাহিক জগতে দীর্ঘ কয়েক বছর ধরে অভিনেত্রীকে দেখে আসছি আমরা। প্রায় দশ মাস ধারাবাহিক থেকে দূরে অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। ২০২৪ সালে জি বাংলার ‘আলোর কোলে’ ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়কে। সেই ধারাবাহিকে একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করেন তিনি। তবে এই ধারাবাহিকের পর থেকে টলিউড থেকে খানিকটা দূরে রয়েছেন সুভদ্রা, তাও আবার স্বেচ্ছায়।

২০২৪ সালে সেপ্টেম্বর মাসেই প্রয়াত হয়েছেন অভিনেত্রী স্বামী ফিরোজ। হঠাৎ করেই সকলকে ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। পুজোর ঠিক কয়েকদিন আগেই মহালয়ার ভোরে এই খবর পাওয়ায় ভেঙ্গে পড়েছিলেন প্রত্যেকে। সেই সময়ের পর থেকে অভিনেত্রী নিজেকে অভিনয় জগতে জগত থেকে কিছুদিনের জন্য দূরে সরিয়ে রেখেছেন। নিজেকে এখনো সামলে উঠতে পারেননি। ঘা এখনো দগদগে, সেখানে হাত দিলে এখনো রক্ত বেরোয় জানিয়েছেন অভিনেত্রী।

পরিবার সহ ছোট মেয়ের দায়িত্ব তার ওপরেই, পাশাপাশি মায়ের দেখাশোনাও করছেন সুভদ্রা। অত্যন্ত অল্প বয়সেই বাবাকে হারিয়েছিলেন তিনি। সব মিলিয়ে সেই সময় ভেঙে পড়েছিলেন সুভদ্রা, যদিও এখন খানিকটা সামলেছেন তবে আগের মত আর কোনওকিছুই নেই। পরিবারকে সময় দেওয়ার জন্যই এখন ধারাবাহিক থেকে দূরে রয়েছেন সুভদ্রা। একা হাতে পরিবারের সব দায়িত্ব সামলাতে হচ্ছে তাঁকে। তবে এই সময়টুকু স্রেফ বাড়িতে বসে থাকেন না তিনি। করছেন নানান সামাজিক কাজ। পরিবারকে আঁকড়ে ধরেই বাঁচার চেষ্টা করে চলেছেন সুভদ্রা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন নিজের সেই কঠিন সময়ের বিভিন্ন কথা। অভিনেত্রী বলেন ‘যখন সবেসবে স্বামীকে হারিয়েছি সেই সময় সাক্ষাৎকারে কেঁদে ফেলেছিলাম স্বামীর নাম শুনলে আজ চোখে জল আসে আটকে রাখতে পারি না। কিন্তু সেই সময় বেশ কিছু দর্শক নেতিবাচক মন্তব্য করেছিল। বক্তব্য ছুড়ে দিয়েছিল আমার দিকে, কষ্ট হয়েছিল খারাপ লেগেছিল। কিন্তু সেগুলোই আমাকে শক্ত হতে শিখিয়েছে সেই পরিস্থিতি গুলো পেরিয়ে এসেছে বলে আজ মনের জোর পেয়েছি।’

আরও পড়ুনঃ ডেলিভারি গার্ল হয়ে উঠল পারুল! প্রথম ডেলিভারি ডেকে আনলো সর্বনাশ! নতুন দ্বন্দ্বে নায়িকা! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

অভিনেত্রী আরো বলেন ‘আজও আমি আমার স্বামীকে অনুভব করি। পরশুদিনের ঘটনা গাড়িতে উঠছি তখন হঠাৎ মনে হল আমার পেছনে এসে কেউ বসলো। ভাবলাম হয়তো ও এসেছে, বললাম চলো এসেছো কতদূর যাবে। তুমি তো আমাকে মাঝ পথে ছেড়ে চলে গেলে কিন্তু আমি এখনো সৎ তোমাকেই ভালোবাসি তোমার জন্যই অপেক্ষা করি।’ অভিনেত্রীর এই কথাগুলো সত্যি চোখে জল এনে দেবে যে কোন নেটিজেনদের।

Back to top button