‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালের গল্প নাকি শ্রীময়ী-কা‌ঞ্চনকে ঘিরে? ইঙ্গিত শ্রীময়ী’র, তুমুল সমালোচনায় নেটপাড়া!

বর্তমান সময়ের টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) চর্চিত কাপল গুলির মধ্যে অন্যতম হলো কাঞ্চন শ্রীময়ীর (Kanchan-Sreemoyee) জুটি। যেদিন থেকে তাদের মধ্যে অবৈধ সম্পর্কের আঁচ পাওয়া গেছে সেদিন থেকেই চর্চায় উঠে আসে তাদের নাম বারবার। এরপর তাদের প্রেম, বিয়ে, সন্তান জন্ম দেওয়ার থেকে শুরু করে প্রতিটি বিষয়ে তাদের নিয়ে সমালোচনা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বারবার দর্শকদের কটাক্ষের শিকার হতে হয়েছে।

এবারে সেরকম আরও একবার শ্রীময়ীর এক মন্তব্যে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। অভিনেত্রীর এ ধরনের মন্তব্য ঘিরে সকলেই হাসাহাসি এবং কটাক্ষ করছে অভিনেত্রীকে নিয়ে। কি এমন বললেন অভিনেত্রী যার জন্য ফের হইচই পড়ে গেল সারা নেট পাড়ায়।

বর্তমানে জি বাংলার পর্দার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হলো চিরদিনই তুমি যে আমার। ধারাবাহিকটি মাত্র কয়েক সপ্তাহ আগেই শুরু হয়েছে টেলিভিশনের পর্দায়। ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা তৈরি করতে শুরু করেছে ধারাবাহিকটি। ধারাবাহিকে একটি অসময়সী প্রেমের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

এছাড়াও এখন বিভিন্ন ধারাবাহিক এবং সিনেমাতেই এই অসমবয়সী প্রেমটাকে তুলে ধরা হচ্ছে। এই বিষয়টাকে প্রসঙ্গ করেই শ্রীময়ী বলেছেন তাদের জীবনের উপর ভিত্তি করেই নাকি বর্তমানে এই অসমবয়সী প্রেম তুলে ধরা হচ্ছে। আর অভিনেত্রীর এই মন্তব্য শোনার পর ফের ট্রোল শুরু হয়েছে তাকে নিয়ে।

আরও পড়ুনঃ বাংলার মুখ উজ্জ্বল করল মানসী শুভজিৎ! ইন্ডিয়ান আইডলের মঞ্চে প্রথম এবং দ্বিতীয় স্থান দখল করে এগিয়ে রাখল বাংলাকে!

শ্রীময়ী নিজের বক্তব্য বলেছেন, “আমরা পাওয়ারফুল কাপল, ট্রেন্ড সেটার। অসমবয়সী বিয়ে করেছিলাম। এখন সেটার দেখা দেখি বিভিন্ন সমবয়সী সিনেমা, ধারাবাহিক তৈরি হচ্ছে। আমরা সবসময় একটা ছাপ ফেলে গিয়েছি, লোকের মনেও।” আর শ্রীময়ীর এই বক্তব্য শুনে দর্শকদের মনে হয়েছে হয়তো চিরদিনই তুমি যে আমার ধারাবাহিককে উদ্দেশ্য করে এই কথা বলেছেন অভিনেত্রী।

Back to top button