বাংলার মুখ উজ্জ্বল করল মানসী শুভজিৎ! ইন্ডিয়ান আইডলের মঞ্চে প্রথম এবং দ্বিতীয় স্থান দখল করে এগিয়ে রাখল বাংলাকে!

জনপ্রিয় গানের রিয়েলিটি শো (singing reality show) গুলির মধ্যে অন্যতম একটি হলো ইন্ডিয়ান আইডল (Indian idol)। কিছুদিন আগেই শেষ হয়েছে চলতি সিজনের এই শো, ধুমধাম আয়োজনে গ্র্যান্ড ফিনালে শেষ হয়েছিল। সকলের মন জয় করে এ বছর ইন্ডিয়ান আইডলের বিজয়ী হয়েছে সকলের প্রিয় মানসী। নিমতার একদম সাধারণ পরিবার থেকে উঠে এসে ভারতের সংগীত জগতে মানসীর জয়ে খুশি সকলেই।
মানসী ঘোষের মাত্র চার বছর বয়সে গান শেখা শুরু। শিখতে শিখতেই তাঁর গানের প্রতি ভালোবাসা জন্মায়। ১৩ বছর বয়সে প্রথম স্টেজ শো করেছিলেন তিনি। ইন্ডিয়ান আইডলে বাংলা থেকে এর আগে একজনই প্রথম হয়েছিল। তবে বাংলার মেয়ে হিসাবে মানসী প্রথম। এর আগে স্টার জলসার সুপার সিঙ্গারে অংশগ্রহণ করে দ্বিতীয় হন মানসী।
অন্যদিকে দ্বিতীয় হয়েছে বাংলার আরেক গর্ব শুভজিৎ। খড়গপুরের ছেলে শুভজিতের নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা। বাবা গান করেন, বাবার কাছেই প্রাথমিকভাবে গান শেখেন শুভজিৎ। করোনা চলাকালীন পরিবার চালাতে একটা পানের দোকানও খুলেছিলেন তাঁর বাবা। এমনকী, ইন্ডিয়ান আইডলেও সবাইকে পান খাইয়ে চমকে দিয়েছেন তিনি।
এদিকে বিজয়ী হওয়ার পর মানসী বলেন, ‘আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি ট্রফি পেয়েছি। তবে আমি আশীর্বাদ ধন্য যে এত মানুষের ভালোবাসা পেয়েছি, মা-বাবা, গুরু, দর্শক, বিচারক। মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে. আমি সত্যিই কৃতজ্ঞ। সকলকে অনেক ধন্যবাদ।’
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! না ফেরার দেশে সিআইডি খ্যাত এসিপি প্রদ্যুমন! সিআইডিকে চির বিদায় জানিয়ে চলে গেলেন অভিনেতা!
এবারের ‘ইন্ডিয়ান আইডল সিজন 15’র টপ 6 ফাইনালিস্টদের মধ্যে ৩ জনই ছিলেন বাঙালি। মানসী ঘোষ, শুভজিৎ চক্রবর্তী, প্রিয়াংশু দত্ত। তবে মানুষই এবং শুভজিতের এই জয়তে গর্বিত গোটা বাংলার মানুষ। ঘরের দুই ছেলে মেয়ে কত বড় মঞ্চে গিয়ে সম্মান অর্জন করেছে বাংলার মুখ উজ্জ্বল করেছে বাংলার সংস্কৃতিকে আরো উঁচুতে নিয়ে গিয়েছে সেটা ভেবেই গর্বে ভরে যাচ্ছে সকলের মন।

