রায়ানকে শুধরাতে নতুন উপায় বের করলো পারুল! এবার শুরু হবে পারুলের নতুন খেলা! ফাঁ’স আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে শিরিনের কাণ্ড কারখানা শুনে দাদু রেগে উপরে রায়ানের ঘরে যায়। দাদু কেনো অনুমতি নিয়ে ঘরে আসেনি তারজন্য দাদুকেও কথা শোনাতে থাকে শিরিন। তারপর শিরিনকে আচ্ছা মতন ঝার দেয় দাদু। তাতেও লজ্জা নেই শিরিনের। শিরিনকে দাদু বকেছে বলে রায়ান শিরিনের সাথে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে লিভ ইন করার সিদ্ধান্ত নেয়।

অন্যদিকে পারুল কিভাবে নিজের কলেজের ফিস জোগাড় করবে সেই নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে। আর তখনই কলেজের প্রফেসর পারুলের কলেজের ফিস দিয়ে তাকে সাহায্য করতে চাইলে পারুল সেটা নিতে অস্বীকার করে। পারুল স্যারের কাছে দুদিনের সময় চেয়ে নেয়। স্যার পারুলের এই আত্মসম্মানকে কুর্নিশ জানিয়ে আর কথা বাড়ায় না।
ওইদিকে রায়ান তো বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে মায়ের কোনো কথা শুনছে না, কারোর কথা আর ভাবছে না। শিরিনের সাথে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। শিরিন তো তার মা বাবাকে বলে সব ঠিক করে নেয়। রায়ান কে সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে সেটা প্রথমে কেউই বিশ্বাস করতে পারেনি।
আরও পড়ুনঃ ফুলকি রোহিতের জীবনে একের পর এক বাধা! কোর্টে যাওয়ার জন্য এ কোন পথ অবলম্বন করলো ফুলকি? ফাঁ’স আজকের পর্ব
রায়ানের মা তো খুব কান্নাকাটি করতে থাকে। সেই দেখে মল্লার পারুলকে ফোন করার সিদ্ধান্ত নেয়। পারুলকে ফোন করে সব বলে, পারুল তারপর রায়ানকে ফোন করে বোঝাতে থাকে। কিন্তু রায়ান তো ভালো মুখে কথা শোনার পাত্রই নয়। তাই ঠিক রায়ান এবং শিরিন যখন বাড়ি থেকে বের হতে যাবে পারুল এসে হাজির হয় পা ভেঙে দেওয়ার ভয় দেখায় রায়ানকে। এবারে দেখার অপেক্ষা পারুল রায়ানকে বাড়ি ছেড়ে যাওয়া থেকে আটকাতে পারে কিনা।

