ফুলকি রোহিতের জীবনে একের পর এক বাধা! কোর্টে যাওয়ার জন্য এ কোন পথ অবলম্বন করলো ফুলকি? ফাঁ’স আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় যার কাছে সব ফুটেজ রয়েছে সেই লোকটি আজই সমস্ত ফুটেজ ডিলিট করার জন্য বলে এসেছে। তাই বাড়িতে সেই মতন সব ফুটেজ ডিলিট হচ্ছে। ফুলকি রোহিত একথা শুনে তো একেবারে অবাক হয়ে যায়, তাদের মাথায় বাজ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে ওই লোকটি তার বাড়িতে ফোন করে সেই ফুটেজ ডিলিট হওয়া থেকে আটকায়। তারপরই ওই লোকটির বাড়িতে পৌঁছে ফুলকিরা। ওইদিকে ফুলকিদের হাতে সব ফুটেজ চলে আসে। সেখানে স্পষ্ট দেখা যায় রোহিত নির্দোষ। রুদ্র ইচ্ছে করে পা দিয়ে ঠেলে তথাকে ছাদ থেকে ফেলে দিয়েছিল। এবারে তো আর পার পাবে না রুদ্র।

তারপর রোহিত অংশুকে ফোন করে সবটা জানায়, অংশু রোহিতদের সাবধান করে দেয় আর বলে বাড়িতে গিয়ে সবাইকে সবটা জানাচ্ছে। আর অংশুর কথা আড়াল থেকে শুনে বড় বাবু সেই খবর গিয়ে দেয় রুদ্রকে। রুদ্র বেশ বুঝতে পারে বিপদ বেড়ে গেছে। তাই রিকিকে বলে তিওয়ারির সাথে যোগাযোগ করে ব্যবস্থা করতে যাতে ফুলকিরা কোর্টে কোনোভাবেই পৌঁছাতে না পারে।
ওইদিকে বাড়িতে সবাই তো চিন্তা করছে, তখনই অংশকে সবাইকে বলেন রোহিতরা প্রমাণ পেয়ে গেছে আর সেটা নিয়ে আসছে নবাবগঞ্জতে। এই কথা শুনে তো সবাই নিশ্চিন্ত হয়, কিন্তু আড়াল থেকে জেঠিমা শুনে না যে তথার মৃত্যুর পেছনে রুদ্রই রয়েছে। ফুলকির সন্দেহই ঠিক ছিল, তথাকে খুন করা হয়েছে। এই কথা শুনে তো প্রথমে বেশ ভেঙ্গে পড়েন তিনি, কিন্তু সবাই মিলে তাকে সামলে নেয়।
আরও পড়ুনঃ ‘একটাই দুঃখ…’, মা’কে হারিয়ে আজও কাঁদেন ঋতুপর্ণা, হৃদয় ছুঁয়ে গেল অভিনেত্রীর আবেগঘন কথা!
অন্যদিকে ফুলকিরা যাতে সময় মত কোর্টে পৌঁছাতে না পারে তার জন্য রিকি এবং তিওয়ারি মিলে একটা লোক ঠিক করে। যে ফুলকিদের গাড়ির ড্রাইভারকে সরিয়ে দিয়ে নিজেই ফুলকিদের নিয়ে আসে অন্য পথ দিয়ে। আর সেই পথে গাড়ির টায়ার পাংচার করার জন্য কাঁচ সরিয়ে রেখেছিল তারা যাতে রোহিতরা যাওয়ার পথে বিপদের মুখে পড়ে। রোহিতরা তো বুঝতে পারে এই কাজ কে করিয়েছে। এবার তারা সময়মতো কোর্টে কিভাবে পৌঁছাবে সেই নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে ফুলকি। তখন ফুলকি রাস্তায় একটি সাইকেল দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। এবারে দেখার অপেক্ষা সঠিক সময় ফুলকিরা প্রমাণ নিয়ে কোর্টে পৌঁছাতে পারে কিনা।

