‘একটাই দুঃখ…’, মা’কে হারিয়ে আজও কাঁদেন ঋতুপর্ণা, হৃদয় ছুঁয়ে গেল অভিনেত্রীর আবেগঘন কথা!

টলিউড (Tollywood) মানেই গ্ল্যামার, স্টারডম আর তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল। আর এই ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। একসময়ে প্রসেনজিৎ (Prosenjit Chatterjee), চিরঞ্জিত থেকে শুরু করে একের পর এক সুপারস্টার নায়কদের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। তবে শুধু বড়পর্দা নয়, বাস্তব জীবনেও ঋতুপর্ণার কিছু অভ্যাস, কিছু জীবনদর্শন আজও তাকে আলাদা করে রেখেছে বাকিদের থেকে।

বর্তমান সময়ে যেখানে সৌন্দর্য মানেই কসমেটিক সার্জারি , বোটক্স বা কৃত্রিম সৌন্দর্য বৃদ্ধির ট্রেন্ড, সেখানে একেবারে আলাদা পথে হাঁটেন ঋতুপর্ণা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের স্কিন কেয়ার ও বিউটি টিপস নিয়ে মুখ খুলে চমকে দিলেন সবাইকে। তার মতে, ভগবান যেভাবে মানুষকে তৈরি করেছেন, ঠিক সেইভাবেই নিজেকে সুন্দরভাবে ধরে রাখা উচিত। বোটক্সের জগত তার একেবারেই অপছন্দের। তবে একমাত্র বিলাসিতা বলতে চুলের যত্ন । কারণ, তিনি নিজে কখনোই চুলের যত্ন নিতে পারেন না, তাই নিয়মিত পার্লারে যান।

তবে এই সাক্ষাৎকারে শুধু সৌন্দর্যের গল্পেই আটকে থাকেননি ঋতুপর্ণা। একেবারে ব্যক্তিগত এক দুঃখের কথা শেয়ার করলেন তিনি। কারণ, খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে তার প্রোডাকশন হাউজের নতুন সিনেমা ‘পুরাতন’। সিনেমাটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলেন তিনি। এই সিনেমায় রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)ও। তবে সিনেমার থেকেও বেশি আবেগ জড়িয়ে ছিল অন্য এক কারণে।

‘পুরাতন’ সিনেমাটি তৈরি হয়েছে মা-মেয়ের সম্পর্ক নিয়ে। স্বাভাবিকভাবেই এই সিনেমা দেখতে সবথেকে বেশি মুখিয়ে ছিলেন ঋতুপর্ণার মা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! সিনেমা মুক্তির আগেই ২০২৪ সালের ২৪ নভেম্বর প্রয়াত হন অভিনেত্রীর মা। এই কষ্ট যেন কোনোভাবেই ভুলতে পারছেন না ঋতুপর্ণা। তাই তো নিজের ইন্টারভিউতেই চোখের জল চাপতে পারেননি অভিনেত্রী।

আরও পড়ুনঃ ‘ও ভীষণ মিথ্যাবাদী’- রুবেলকে মিথ্যাবাদী বললেন শ্বেতা! কিসের এত অভিমান অভিনেত্রীর মনে?

১১ই এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘পুরাতন’

সবকিছুর মাঝে একটাই আফসোস ঋতুপর্ণার – মা-কে আর সিনেমাটা দেখাতে পারলেন না। তবুও মায়ের স্মৃতিকে বুকে নিয়েই আগামী ১১ই এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘পুরাতন’। নিজের প্রোডাকশন হাউজ থেকেই সিনেমাটি প্রযোজনা করেছেন ঋতুপর্ণা। তার জীবনের এক বিশেষ অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এই সিনেমা দর্শকদের মন কতটা ছুঁয়ে যাবে, তা সময়ই বলবে। তবে দর্শকদের কাছে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন – পর্দায় মা-মেয়ের সম্পর্ক কতটা গভীরভাবে ফুটে উঠবে?

Back to top button