লীনা ম্যামের সিরিয়ালে কে নায়ক এখন বোঝা দায়! নায়িকা রয়েছে কিন্তু নায়ক নিয়ে চরম কনফিউশন! জলসার সিরিয়াল নিয়ে এখন হাসির রোল দর্শকমহলে

ফের ছোটপর্দায় ফিরে এসেছে সৌগুন জুটি।খড়কুটো’ ধারাবাহিকে প্রচুর দর্শকদের ভালোবাসা পেয়েছিল কৌশিক তৃণা জুটি। এই জুটিকে ফের পর্দায় ফেরানোর আবেদন করেন দর্শকরা। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে সমুদ্র সেন নামে এক বড় পলিটিশিয়ানের মেয়ে ঝোরা! আর সেই পলিটিশিয়ানের নয়নের মনি তাঁর প্রিয় পাত্র মহার্ঘ্য। এই ধারাবাহিকে দেখানো হচ্ছে, ঝোরা ভালবাসে স্রোত ওরফে ইন্দ্রাশিস’কে, তাকেই বিয়ে করতে চায়, কিন্তু সমুদ্র সেন ঝোরার সঙ্গে মহার্ঘ্যরই বিয়ে দেবেন বলে মনস্থির করেছেন। এমনকি সর্বসম্মুখে বিয়ের কথা ঘোষণাও করে দিয়েছেন। এই ঘোষণা শুনে একদিকে যেমন স্রোত রেগে যায়, এবং ভাবে যে,তাকে এই ঘোষণা শোনানোর জন্যই ডেকেছিলো ঝোরা। অন্যদিকে মহার্ঘ্যকে ভুল বোঝে ঝোরা। সে ভাবে রাজত্ব পাওয়ার লোভে এই পরিকল্পনা করেছে মহার্ঘ্য। ঝোরার জন্য কষ্ট পাচ্ছে এই ধারাবাহিকের দুই নায়কই।

মহার্ঘ্যর সঙ্গে বিয়ের রাতে বাড়ি থেকে পালিয়ে যায় ঝোরা। স্রোতের বাড়িতে বসে বিয়ের আসর। আর সেখানে পুলিশ নিয়ে এসে উপস্থিত হয় ঝোড়ার বাবা সমুদ্র সেন, ঝোরার মা ও মহার্ঘ্য।‌‌ স্রোতকে তাঁরা তাঁদের মেয়েকে তুলে নিয়ে আসার অভিযোগে বিদ্ধ করে। এরপর ঝোরা ও স্রোতের বিয়ে ভেঙ্গে তাঁরা ঝোড়া’কে নিয়ে চলে যায়। যাওয়ার আগে ঝোরা স্রোতকে বলে যায়‌ সে শুধুমাত্র স্রোত’কেই ভালোবাসে। অসমাপ্ত এই প্রেম কাহিনী দেখে চোখে জল আসে ভক্তদের। তবে অবশেষে মহার্ঘ্যর সঙ্গেই বিয়ে হয় ঝোরার।

বেশ কিছুদিন হলো টিআরপি বাড়াতেই এক্কাদোক্কা ধারাবাহিকটিতে পার্শ্ব নায়িকা হিসেবে দেখা যাচ্ছে স্বপ্নীলা চক্রবর্তীকে। বর্তমানে দর্শকদের ভালো মতোই নজর কেড়েছেন এই অভিনেত্রী। গল্পে তার নাম রঞ্জাবতী। নামের মতন তাকে দেখতেও বেশ মিষ্টি। অল্প কিছুদিনের মধ্যেই নায়িকার থেকেও বেশি পছন্দের জায়গা করে নিয়েছে রঞ্জাবতী নামে চরিত্রটি।

বর্তমানে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। তবে কিছুদিন আগে থেকেই এই ধারাবাহিককে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে‌। আসলে ‘সাহেবের চিঠি’ ধারাবাহিক শেষের পর এই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে প্রতীক সেন (Pratik Sen)। টেলিভিশন যাঁরা দেখেন তাঁরা জানেন বাঙালি দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের জুটি সোনামণি-প্রতীক। আর বাংলা টেলিভিশনের অন্যতম নায়ককে অন্য একটি ধারাবাহিকে ঢুকিয়ে সেই ধারাবাহিকের নায়ককে সাইড করার চেষ্টা মোটেও পছন্দ হচ্ছেনা দর্শকের। এর মাঝেই ঢুকে গেছেন অনির্বাণ, পার্শ্ব চরিত্র হলেও নায়কের তুলনায় যার ভূমিকা কিছু কম নয় কিছু কম নয়।

এবং শেষে আসছে গুড্ডি। যেখানেও যুধাজিত আর অনুজের মধ্যে কে নায়ক তা নিয়ে বড় সংসার মধ্যে দর্শকরা। উভয়ের সঙ্গেই বেশ মানানসই গুড্ডি। স্টার জলসা এইরূপ কাহিনীগুলি কে নিয়ে বেশ সংশয় প্রকাশ করেছেন ভক্তরা। এক নেটিজেন এই প্রসঙ্গে মন্তব্য করেছেন – চালাকি করে কাউকে পুরোপুরি ভিলেন ও বানাচ্ছে না এতে ফ্যানেরা দু’দলে ভাগ হয়ে যাচ্ছে সবার মনের দুঃখ কোন না কোন সময় দেখাচ্ছে। সত্যি বলতে এসব দেখলে হাসি পায়। দেখার কিচ্ছু নেই গুড্ডি এক্কাদোক্কা আর বালিঝড়ের তুলনায় ভালো হলেও কদিন পর সেটাও নষ্ট করে দেবে।

Back to top button