সিসিটিভিতে ধরা পড়লো রুদ্রর চালাকি! মিললো খু’নের প্রমাণ! ফাঁ’স টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ক্যাফেতে বসে থাকা এক অজানা ছেলের মুখে সমস্ত কথা শুনতে পাই ফুলকি। ২০১৭ থেকে সব ক্যামেরার ফুটেজ তার কাছে আছে। আর সেটা শুনেই ফুলকির মাথায় বুদ্ধি আসে। সে ওই ছেলেটার সাথে কথা বলতে যাবে তখনই তারা সেখান থেকে বেরিয়ে যায়। ফুলকি রোহিতকে বলে ওই ছেলেটাকে ধরলেই তারা সব ফুটেজ পেতে পারে। এরপর পুলিশের সাথে যোগাযোগ করে তারা ওই ছেলেটার সম্পর্কে সব তথ্য নেয়। এবারে হবে রুদ্রর পাপের বিনাশ।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki New Episode

তারপর পান্ডেজির সাহায্য নিয়ে ফুলকিরা ওই ছেলেটির নাম, ঠিকানা সব জোগাড় করে নেয়। এদিকে ওই ক্যাফেতে বসে রুদ্রর লোক ফুলকিদের সব কথা শুনছিল, তারপর ফুলকিদের ফলো করতে করতে ওই লোকটির বাড়িতে পৌঁছে যায়। এদিকে ফুলকিরা ওই লোকটির বাড়িতে পৌঁছেও তার দেখা পায় না। তিনি কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছেন এয়ারপোর্টের উদ্দেশ্যে। তাই ফুলকিরা তাকে ধরতে ছোটে।

এদিকে ফুলকিরা কি করছে না করছে সব খবর বড় বাবুর মারফত রুদ্রর কাছে পৌঁছে যায়। রুদ্র বলে দেয় ফুলকিদের উপর নজর রাখতে। এদিকে বড় বাবুর ফোন থেকে যে রুদ্র ফোন করছিল সেটা দেখে ফেলে অংশু। কিন্তু প্রমাণের জন্য কোনো স্টেপ নিতে পারে না। তারপর অংশু ফুলকিদের ফোন করে সবটা জানিয়ে দেয় আর সাবধান করে, সাথে এটাও বলে যে ঈশিতা রুদ্রর সাথে দেখা করতে থানায় এসেছিল।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! ৮৭ বছর বয়সে থেমে গেল জীবন! পৃথিবী ছেড়ে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা! অপূরণীয় ক্ষতির সম্মুখীন বিনোদন জগৎ!

ওদিকে বাড়িতে ধানুরা সবাই চিন্তা করছিল তখনই রোহিত ধানুকে মেসেজ করে সব সবকিছু জানিয়ে দেয়। তখনই ঝিনুক আসছিল রোহিতদের খোঁজ করতে। আর তমাল সবটা জানাচ্ছিল তাকে। কিন্তু ঈশিতা যে আড়াল থেকে সবটা শুনছিল সেটা দেখে ফেলে ঝিনুক, আর সঙ্গে সঙ্গে তার হাত থেকে ফোন কেড়ে নেয়। কারণ ঈশিতা রুদ্রকে সবটা জানাতে যাচ্ছিল। ওইদিকে ফুলকিদের হাতে সব ফুটেজ চলে আসে। এবারে তো আর পার পাবে না রুদ্র।

Back to top button