শাড়ি থেকে সোজা চেইন খোলা প্যান্ট! রুক্মিণীর বিকৃত ফ্যাশন সেন্স দেখে সমাজ মাধ্যম তোলপাড়! নিন্দায় মুখর দর্শক মহল!

ধারাবাহিক (Television Serial) হলো বর্তমান সময়ে আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ। ধারাবাহিকগুলি রয়েছে বলেই প্রতিদিনের একেঘেয়ে জীবন থেকে মুক্তি পাওয়া যায়। বিনোদন জগতের (Entertainment world) অনেকটা জুড়েই রয়েছে এই ধারাবাহিকগুলি। প্রতিদিনের বিনোদন বলতে তো আমরা এই ধারাবাহিক গুলি বুঝি। কয়েক দশক ধরে ধারাবাহিকগুলি দর্শকদের মন জয় করে আসছে। বর্তমানে তো বিভিন্ন ধরনের ধারাবাহিক দেখানো হয় একাধিক চ্যানেলের মাধ্যমে।

তেমনই জি বাংলার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হলো পরিণীতা। প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে রাখা এই ধারাবাহিকের সবকটি চরিত্রই দর্শকের ভীষণ পছন্দের। বিশেষ করে ধারাবাহিকে রুক্মিণীর চরিত্র কি দর্শকরা ভীষণই পছন্দ করে। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অনন্যা দাস।

তবে এবারের সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে নিয়ে শুরু হল কটাক্ষ এবং সমালোচনা। সম্প্রতি অনন্যা সোশ্যাল মিডিয়াতে কিছু ফটোশুটের ছবি পোস্ট করেছে। তাই দেখেই নিন্দার ঝড় বয়ে গিয়েছে। অভিনেত্রীকে এভাবে দেখবেন দর্শকেরা তা কোনদিনই কল্পনা করতে পারেননি। ভক্তরা তো একেবারেই অনন্যাকে এভাবে মেনে নিতে পারছে না। রুক্মিণীর পোশাক যেমন তার স্বভাব যেমন দেখানো হয় ধারাবাহিকে তার সাথে অনন্যাকে যেন মেলাতেই পারছেন না দর্শক। তাই জন্যই শুরু করেছেন দেদার সমালোচনা।

 

View this post on Instagram

 

A post shared by Ananya Das (@das_ananya_)

ধারাবাহিকের বিভিন্ন ফ্যান পেজে তরফ থেকে তো অভিনেত্রীকে নিয়ে হাসাহাসি চলছে। কমেন্ট বক্সেও নেটিজেনরা অভিনেত্রীকে নিয়ে নিন্দা করছেন। অভিনেত্রীর সাজ পোশাক যে এতটা বাজে সেটা প্রথমে কেউই কল্পনা করেনি। পর্দার রুক্মিণীর সাথে যেন কোন মিল নেই বাস্তবের অনন্যার।

আরও পড়ুনঃ‘আমাদের সর্বনাশ করে কি মজা পেলেন মুখ্যমন্ত্রী?’ বিস্ফোরক রুদ্রনীল! অভিনেতার কি সর্বনাশ করলেন মুখ্যমন্ত্রী?

ছবিতে অনন্যাকে কালো জিন্স এবং কালো স্লিভলেস টপে দেখা গিয়েছে। সাথে উগ্র মেকআপ এবং দর্শকদের সবথেকে বেশি যেটা নজর কেড়েছে এবং যেটা নিয়ে সব থেকে বেশি কটাক্ষের সম্মুখীন হতে হচ্ছে অনন্যাকে তা হল ছবিতে দেখা যাচ্ছে অনন্যার জিন্সের প্যান্টের চেইন খোলা। আর এই নিয়ে দর্শকেরা নানান ধরনের কটুক্তি করছেন অভিনেত্রীকে।

Back to top button