আর পরিচালকদের কাজে বাধা নয়! ফেডারেশনের কাজে প্রশ্ন হাইকোর্টের!

বন্ধ শুটিংয়ের কাজ। নতুন ধারাবাহিকের (Bengali serial) সেট তৈরির কাজ মাঝ পথে থামিয়ে দেওয়া হলো। গত কয়েকদিন ধরে ফেডারেশনের পক্ষ থেকে সহযোগিতা পাচ্ছেন না বহু পরিচালক (Director)। তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে মাঝপথেই পরিচালক কৌশিক গাঙ্গুলী (Koushik Ganguly) থেকে শুরু করে প্রযোজক জয়দীপ মুখার্জি (Jaydeep Mukherjee) আর বর্তমানে ধারাবাহিকের পরিচালক শ্রীজিৎ রায় (Srijit Roy)। সকলেই একসময় এই ফেডারেশনের চক্রান্তের শিকার হয়েছিলেন।
এবারে ফেডারেশনের বিরুদ্ধে আদালতে গেলেন আরও ১৪ জন পরিচালক অভিনেতা। তাঁদের মধ্যে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সুদেষ্ণা রায়রা। টলিপাড়ায় ফেডারেশন ভার্সেস পরিচালকদের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে শেষ কিছু মাস ধরে। বৃহস্পতিবার আদালতে রাজ্যের তথ্য সংস্কৃতি সচিবকে এই সংক্রান্ত অভিযোগের তদন্ত করার নির্দেশ দেওয়া হলো। চার সপ্তাহের মধ্যে তদন্ত করে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে হবে।
টালিগঞ্জ স্টুডিওপাড়ার অচলাবস্থায় রাজ্যের তথ্য সংস্কৃতি সচিবকে অভিযোগের তদন্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। এবষয়ে রাজ্য সরকারের তরফে কোনও পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়নি। এবার তথ্য সংস্কৃতি সচিবকে অভিযোগের তদন্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।
কাজের সুস্থ পরিবেশ ফেরানোর ব্যবস্থা করুক রাজ্য, এই আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন পরিচালক। অবশেষে এই মামলায় ফেডারেশনের হস্তক্ষেপ বন্ধের নির্দেশ দিল আদালত, দিল তদন্তের নির্দেশও। ফেডারেশনের কিছু অলিখিত সিদ্ধান্ত এবং স্বেচ্ছাচারিতার জন্য কাজের সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে, এমনই অভিযোগ আনা হয়েছিল মামলায়।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! বিরল রোগে আক্রান্ত পরমব্রত চট্টোপাধ্যায়! নিজের মুখেই সেই কথা জানালেন অভিনেতা!
বৈঠক করেও সমস্যার সুরাহা না হওয়ায় এবার ফেডারেশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ নিয়ে মাসখানেক আগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিদুলা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেও মেটেনি ঝামেলা। এবারে কোন পক্ষের দিকে জয় আসে, সেটাই দেখার অপেক্ষায় টলিপাড়া।

