শুধু মিঠাই নয় দর্শকের প্রিয় উর্মিকেও যোগ্য সম্মান দিল না জি! সোনার সংসারে খালি হাতেই ফিরতে হল অন্বেষাকে, এই দেখে বেজায় ক্ষুব্ধ দর্শক

টিআরপি লিস্টে তেমনভাবে জায়গা না মিললেও, দর্শকদের বেশ পছন্দের ধারাবাহিক হল ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoy)। যৌথ পরিবার, মা-বাবা, পিসি, দিদি, ঠাম্মা, দাদু সকলকে নিয়ে গড়ে ওঠা ধারাবাহিকটি সকলের কাছে বেশ জনপ্রিয়। মানুষ আস্বাদ পায়, একটা একান্নবর্তী পরিবারের। এখন তো, আর এরকম যৌথ পরিবার দেখা যায়না। সবটাই এখন তিনজনের পরিবার।
আর সাথে রয়েছে ধারাবাহিকের মূখ্য চরিত্র উর্মি – সাত্যকির প্রেমজ জীবন, দাম্পত্য জীবন, সংগ্রামের জীবন। প্রথমদিকে উর্মির স্বতঃস্ফূর্ততা, ছেলেমানুষি, অবুঝ মন দেখে একটা আনসিরিয়াস মেয়ের ধারণা তৈরি হয়েছিল সবার মনে। কিন্তু বর্তমানে সময়ের প্রেক্ষিতে সেই মেয়েই যে কতটা বুঝদার, একা হাতে সংসারের ভালো মন্দ দেখার ভার নিয়েছে তা না দেখলে বোঝা যায়না।
জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড যার জন্য ভক্তরা প্রতিবছর অপেক্ষা করে থাকেন। এ বছর এই অনুষ্ঠানটি বিশেষ সন্তুষ্ট করল না দর্শকদের। অনুষ্ঠানটিতে বিশেষত ধারাবাহিক গুলির টিআরপি-কে কেন্দ্র করে পুরস্কার বিতরণ করা হল। প্রত্যেক সপ্তাহেই সবথেকে বেশি টিআরপি বহন করে জগদ্ধাত্রী। কিন্তু এইবার জগদ্ধাত্রীকেও টেক্কা দিল খেলনা বাড়ি। আর তাই খেলনা বাড়ির ঝুলিতেই পড়লো একাধিক পুরস্কার।

আর বাকি ধারাবাহিক গুলির তো কোনো নাম বন্ধই নেই। অনুষ্ঠানে মিঠাই কেউ সেভাবে স্টেজে উঠতে দেখা যায়নি। দর্শকদের মতে এটা অ্যাওয়ার্ড ইভেন্ট কম আর পক্ষপাতিত্তে ভরা অনুষ্ঠান বেশি। যাদের যে সম্মান পাওয়ার কথা তারা সেটা পায়নি, অর্থাৎ দর্শকদের মোটেই পছন্দ হয়নি এবারের ইভেন্টি। তারা ভালোবাসে এই পথ যদি না শেষ হয় এর নায়িকা অন্বেষা হাজরাকে আর এই ইভেন্টে তাকে কোন পুরস্কারই না দেওয়াই বেশ হতাশ দর্শকরা।
এই প্রসঙ্গে এক নেটিজেন মন্তব্য করেছেন – ‘আজকে অন্বেষা দির জন্য জাস্ট চোখে পানি চলে এলো। এটা কি তার প্রাপ্য ছিলো? দিতে পারতো কিন্তু দিলো না। খুব খারাপ লাগসে তার মুখটা দেখে। এতো গুলা ক্যাটাগরি ছিলো যেকোনো একটা এওয়ার্ড যাই হোক এওয়ার্ড দিয়ে কিছু যায় আসে না। আমরা সব সময় তার পাশে ছিলাম। এওয়ার্ড পাক বা না পাক অন্বেষা দি আমাদের প্রিয় অভিনেত্রী।’

