রাই যা পারেনি, সেটাই করে দেখালো স্রোত! সবটা বুঝতে পেরে নীলুকে ঠাটিয়ে চড় মারলো সে! রাই নয় গল্পের আসল নায়িকা হোক স্রোত! দাবি দর্শকদের

ধারাবাহিক (Bengali Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ধারাবাহিক জগতের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিক।

মিঠিঝোরা ধারাবাহিকটি দীর্ঘ কয়েক মাস ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের বেশিরভাগ চরিত্রগুলি বেশ গুরুত্বপূর্ণ। ধারাবাহিকের রাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। তার সঙ্গে জুটি বেঁধেছেন অনির্বাণ অর্থাৎ অভিনেতা সুমন দে। অন্যদিকে রাইয়ের মেজ বোনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। দেবাদৃতার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সপ্তর্ষি রায়, তার চরিত্রের নাম শৌর্য। আর ধারাবাহিকে রাইয়ের ছোট বোনের চরিত্র স্রোতের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী স্বপ্ননীলা চক্রবর্তীকে অভিনেত্রী বিপরীতে রয়েছেন অভিনেতা মৈনাক ঢোল।

Mithijhora, Bengali Serial, Serial, Bengali television, New Promo, মিঠিঝোরা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, নতুন প্রোমো

বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকে দেখানো হচ্ছে রাই অনির্বাণের সন্তানের মা হতে চলেছে। যার জন্য রাইকে সবসময় সাবধানে চোখে চোখে রাখছে সকলে মিলে। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে নীলু আবার রাইয়ের কোন ক্ষতি করতে এসেছে রাইয়ের শ্বশুরবাড়িতে। রাইকে দেখাশোনার নামে তার বাড়িতে এসে থাকছে। ব্যাপারটা কেউই খুব একটা গুরুত্ব দেয়নি। কিন্তু নীলুর মনে মনে যে শয়তানে চলছে সেটা ভালোভাবেই বুঝতে পারছেন দর্শক।

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে অনির্বাণ এবং রাইয়ের সম্পর্ক আবার নষ্ট করার জন্য নোংরা প্ল্যান করেছে নীলু। অনির্বাণের উপর শ্লীলতাহানির অভিযোগ এনেছে নীলু। এদিকে রাই প্রথমে নীলুর কথা বিশ্বাস করে না কিন্তু নীলু আবার ইমোশনাল ভাবে ব্ল্যাকমেল করতে থাকে। রাই বুঝতে পারে না সে কাকে বিশ্বাস করবে, নিজের মায়ের বোন নাকি নিজের সন্তানের বাবাকে।

আরও পড়ুনঃ ‘একশো জন্ম তপস্যা করতে হবে যাত্রা করতে গেলে…’ পরমা ব্যানার্জিকে খোঁচা দিয়ে বিস্ফোরক অভিনেত্রী কাকলি চৌধুরী!

তারপর বাড়িতে আসে পুলিশ। এদিকে নীলু ফোন করে সবাইকে জানিয়ে দিয়েছে, ততক্ষণে স্রোত সার্থক সবাই চলে এসেছে রাই এর বাড়িতে। কিন্তু স্রোত খুব ভালো মতোই নিজের মেজদিদি কে চেনে। তাই অনির্বাণকে এতোটুকু অবিশ্বাস করতে পারে না। কিন্তু রাই এমনই যে বারবার নিজের বোনের কাছে ঠকেও তাকে বিশ্বাস করছে, অনির্বাণকে অবিশ্বাস করছে। পরবর্তী এপিসোটে দেখা যাবে স্রোত নিজের দিদিকে সকলের সামনে কষিয়ে চড় মারবে যা দেখে বেশ খুশি হয়েছেন দর্শক। যেই কাজটা এতদিন পর্যন্ত রাই করতে পারেনি সেটা অবশেষে করে দেখালো তার ছোট বোন স্রোত। আর এই জন্যই দর্শকের কাছে রাইয়ের চেয়েও স্রোতের চরিত্রটা বেশি পছন্দ।

Back to top button