পারুলের সঙ্গে পাঙ্গা? শিরিনের হাত বেঁকিয়ে দিলো পারুল! নিজের অধিকার বুঝে নিলো সে! ফাঁস আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুলকে বাঁচাতে গুলি গিয়ে লাগে রায়ানের হাতে। তারপর তাড়াতাড়ি করে রায়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে সকলের রায়ানের তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য অপেক্ষা করতে থাকে। পারুল, রায়ানের মা, দাদু, দিদি, গোপাল সকলে ছিল।

রায়ানের মা তো পারুলকে যা নয় তাই বলে অপমান করে। দাদুও পারুলকে সেখান থেকে চলে যেতে বলে। এমনকি রায়ানের জ্ঞান ফিরলে পারুলের সাথে দেখা পর্যন্ত করতে দেয় না। কিন্তু পারুল ভালোবেসে অনেক যত্ন করে রায়ানের জন্য খাওয়ার বানিয়ে আনে, কিন্তু ততক্ষণে রায়ানকে নিয়ে তারা গ্রাম ছেড়ে কলকাতা চলে যায়।
এদিকে পারুল একবার রায়ানকে দেখার জন্য ছটফট করতে থাকে। কিছুতেই তার মন বাড়িতে টেকে না। গোপাল এসে পারুলকে খোঁজ দেয় রায়ানের। এদিকে শিরিন রায়ানের বাড়িতে এসে তার যত্ন নেয়, আর সবাইকে নাজেহাল করে ছাড়ে। কিন্তু এত কিছুর পরেও রায়ান পারুল অপরকে নিয়ে স্বপ্ন দেখে।
আরও পড়ুনঃ রুদ্রর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে মরিয়া ফুলকি! মা কালীর কৃপায় হাতে এলো ব্রহ্মাস্ত্র! ফাঁ’স আজকের পর্ব!
পারুল রায়ানকে দেখার জন্য ছটফট করতে করতে মাঝরাতেই বাড়ি ছেড়ে কলকাতার বাস ধরে চলে যায় কাউকে কিছু না জানিয়ে। তারপর গোপাল পারুলকে ফোন করে জানতে পারে পারুল ততক্ষণে শহরে পৌঁছে গেছে। কিন্তু বসু বাড়ির সামনে গিয়ে পারুল বুঝতে পারে না ভিতরে যাবে কি না। কোনরকমে সাহস নিয়ে ভিতরে যায়, আর সেখানেই শিরিনের মুখোমুখি হয় পারুল। আর শিরিন তো কিছুতেই পারুলকে যেতে দেবে না রায়ানের কাছে। তখনই পারুল বলে এই বাড়িতে শিরিনের চেয়ে পারুলের রায়ানের উপর অধিকার বেশি। এবারে দেখার অপেক্ষা সব বাধা পেরিয়ে পারুল রায়ানের কাছে পৌঁছাতে পারে কিনা।

