রুদ্রর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে মরিয়া ফুলকি! মা কালীর কৃপায় হাতে এলো ব্রহ্মাস্ত্র! ফাঁ’স আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় রুদ্রর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে দিল্লি যাওয়ার প্ল্যান করে রোহিত ফুলকি। সেখানে গিয়ে রুদ্রর বিরুদ্ধে যেকরেই হোক প্রমাণ নিয়ে আসতেই হবে। ওদিকে ঈশিতা রুদ্রর সাথে থানায় দেখা করতে যায়। ঈশিতা গিয়ে রুদ্রকে খবর দেয় যে রোহিত আর ফুলকি দিল্লি যাচ্ছে। এই খবর পেয়ে তো রুদ্র বেশ ঘাবড়ে যায়। আবার তারা হঠাৎ দিল্লি কেন যাচ্ছে সেটাই বুঝতে পারছে না।

পরের দিন দিল্লি পৌঁছায় ফুলকি রোহিত। সেখানে গিয়ে পুলিশের সাহায্য নেয়। কিন্তু তথার মৃত্যু সম্পর্কে এখনো কোনো সমাধান হয়নি। ফুলকি তো জানে যদি রুদ্র একবার জেল থেকে মুক্তি পায় তাহলে গোটা রায় চৌধুরী পরিবারকে শেষ করে দেবে। তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব তাদের প্রমাণ জোগাড় করে কলকাতা ফিরতে হবে।
তাই ফুলকি রোহিত একটা ক্যাফেতে বসে আলোচনা করতে থাকে কিভাবে রুদ্রর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা যায়। তখনই ওই ক্যাফেতে একদল ছেলের কথা কানে আসে ফুলকির তারা গেমস ভিলার ছাদে ক্যামেরা লাগানো নিয়ে কথা বলছিল। ছেলে মেয়েদের লুকিয়ে প্রেম দেখার জন্য তারা এই কাজ করেছে।
আরও পড়ুনঃ মায়ের হাতেই ব’ধ হল দুষ্ট সন্তান, মৃ’ত্যুর কোলে ঢলে পড়ল রুদ্র! ধারাবাহিকের পর্দায় টানটান উত্তেজনা! প্রকাশ্যে ফুলকির নতুন প্রোমো ভিডিও!
তখনই ওই ছেলেটার মুখে শুনতে পায় ২০১৭ থেকে সব ক্যামেরার ফুটেজ তার কাছে আছে। আর সেটা শুনেই ফুলকির মাথায় বুদ্ধি আসে। সে ওই ছেলেটার সাথে কথা বলতে যাবে তখনই তারা সেখান থেকে বেরিয়ে যায়। ফুলকি রোহিতকে বলে ওই ছেলেটাকে ধরলেই তারা সব ফুটেজ পেতে পারে। এরপর পুলিশের সাথে যোগাযোগ করে তারা ওই ছেলেটার সম্পর্কে সব তথ্য নেয়। এবারে হবে রুদ্রর পাপের বিনাশ।

