‘যারা আমার অভিনয় পছন্দ করেন…আমি পাত্তা দিই না!’- দর্শকদের নিয়ে বিস্ফোরক অভিনেত্রী চৈতি ঘোষাল! কেন এমন বললেন অভিনেত্রী?

টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন চৈতি ঘোষাল (Chaiti Ghoshal)। দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। বড় পর্দার পাশাপাশি ছোট করতেও দাপিয়ে কাজ করেছেন চৈতি। তবে বর্তমানে ছোট পর্দাতে অভিনেত্রীকে খুব একটা দেখা যায় না। দীর্ঘদিন পর অভিনেত্রীর নতুন ছবি মুক্তি পাচ্ছে অনলাইন প্লাটফর্মে। সেখানে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে। বর্তমানে সেই ছবির প্রমোশন নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি।
এরই মাঝে সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেত্রী। আমরা প্রত্যেকেই জানি চৈতি একজন দক্ষ অভিনেত্রী। দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতা রয়েছে তার। তার শুভাকাঙ্ক্ষী যেমন আছে হেটার্সও রয়েছে। তবে তাদের নিয়ে বিশেষ একটা মাথা ঘামান না অভিনেত্রী। তেমনটাই স্পষ্ট করে জানি দিলেন সাক্ষাৎকারে।
সম্প্রতি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন ‘আমার কাজ অনেকেই ভালোবাসেন। অনেকেই তার প্রশংসা করে কিন্তু আমি তাদের বিশেষ পাত্তা দিই না। আমার যায় আসেনা তারা আমাকে ফলো করে কি করে না।’ তবে হঠাৎ করে কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী। কাদের উদ্দেশ্যেই বা এমন কথা বলতে চাইলেন তবে কি শুভাকাঙ্ক্ষীদের আসল চেহারাটা তার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে?
অভিনেত্রীর এই বিস্ফোরক মন্তব্যে শুনে অবাক হয়েছেন প্রত্যেকেই। চৈতির মুখে এমন একটা কথা শোনা যাবে তা কেউই কল্পনা করতে পারেননি। অভিনেত্রী বরাবরই স্পষ্টবাদী অথচ শান্ত স্বভাবের একজন মানুষ। তার মুখে কখনো এই ধরনের কথা আগে শোনেন নি দর্শক। তাই জন্যই কিছুটা অবাক হয়েছেন সকলেই।
আরও পড়ুনঃ ক্যা’ন্সার কেড়ে নিল প্রাণ! ৬৫ তেই থেমে গেল জীবন! পৃথিবীকে বিদায় জানিয়ে চিরতরে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা!
তবে অভিনেত্রী একেবারেই এভাবে কথাটা বলতে চাননি। অভিনেত্রীকে সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যাদের ফলোয়ার্স সংখ্যা বেশি তাদেরকে অভিনয় জগতে বেশি গুরুত্ব দেওয়া হয়, অভিনেত্রী সেই বিষয়ে কি মনে করেন। সেই বিষয়ে চৈতি নিজের বক্তব্য রেখেছেন এবং বলেছেন তিনি এই কথা একেবারে বিশ্বাস করেন না। অভিনেত্রীর শুভাকাঙ্ক্ষীরা কারা তাকে ফলো করে সেটা একেবারেই তার যায় আসে না।

