উদারতার পরিচয় দিল রায়ান! পারুলকে বাঁচাতে নিজেকে বিপদে ফেলল সে! ভক্তদের চোখে এখন সেই প্রকৃত নায়ক!

ধারাবাহিক (Television Serial) হলো বর্তমান সময়ে আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ। ধারাবাহিকগুলি রয়েছে বলেই প্রতিদিনের একেঘেয়ে জীবন থেকে মুক্তি পাওয়া যায়। বিনোদন জগতের (Entertainment world) অনেকটা জুড়েই রয়েছে এই ধারাবাহিকগুলি। প্রতিদিনের বিনোদন বলতে তো আমরা এই ধারাবাহিক গুলি বুঝি। কয়েক দশক ধরে ধারাবাহিকগুলি দর্শকদের মন জয় করে আসছে। বর্তমানে তো বিভিন্ন ধরনের ধারাবাহিক দেখানো হয় একাধিক চ্যানেলের মাধ্যমে।
সেরকমই জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো পরিণীতা। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিককে প্রথম থেকেই দেখানো হচ্ছে রায়ান এবং পারুলের মধ্যে খুনসুটির সম্পর্ক। ঘটনাচক্রে তাদের বিয়েতে হয়েছে ঠিকই কিন্তু তাদের মধ্যে অন্য নায়ক নায়িকাদের মত যে মাখামাখো প্রেমের ব্যাপারটা রয়েছে সেটা এখনো দেখা যায়নি। বরং তাদের খুনসুটি ভরা সম্পর্ক দেখতেই বেশি পছন্দ করেন দর্শক।
আমরা ধারাবাহিকের প্রথম দিন থেকে দেখে এসেছি রায়ান কিভাবে ইচ্ছে করে পারুলকে বিপদে ফেলে। কলেজে পারুলের ক্ষতি করার চেষ্টা করে, পারুলকে বসু বাড়ি থেকে বের করার জন্য কত রকম প্ল্যান করে। কিন্তু আসলে রায়ানের মধ্যেও একটা ভালো মানুষ লুকিয়ে রয়েছে সেটাও প্রমাণ বহুবার পেয়েছেন দর্শক।
আরও পড়ুনঃ ‘ছিঃ, আমার শিক্ষক যখন এমন মন্তব্য করেন…’- উষসির পর এবার চন্দন সেন! নিজের শিক্ষকের তীব্র নিন্দা করলেন অভিনেতা!
যেমন পারুল যতবারই বিপদে পড়েছে রায়ান ঝাঁপিয়ে এসেছে। গুন্ডাদের হাত থেকে উদ্ধার করতে, সমীরণের হাত থেকে উদ্ধার করতে। নানান রকম ভাবে পারুলের বিপদে ঝাঁপিয়ে পড়েছে। শেষ পর্বে দেখানো হয়েছে সমীরণ পারুলের উপর প্রতিশোধ নিতে তার দিকে গুলি চালায় কিন্তু পারুলের গায়ে যাতে সেই গুলি না লাগে তার জন্য নিজের বুক পেতে দাঁড়িয়ে পড়ে রায়ান এবং সেইগুলি এসে লাগে তার গায়ে। এটা দেখে সত্যি মন ভরে গেছে দর্শকদের। অন্যদিকে রায়ানের এই অবস্থার জন্য রায়ানের মা পারুলকে দোষী করে। কিন্তু রায়ান তার মাকে বোঝায় এতে পারুলের কোন দোষ নেই। সত্যিই রায়ানের এই ভালো মানুষের দিকটা ভীষণ পছন্দ করেন দর্শক।

