ছোট থেকে টিভির পর্দার মহাভারত ও রামায়ন দেখার অনুমতি পাননি কঙ্কনা! ছিল মা অপর্ণার কড়া বারণ! কারণ জানলে আপনিও অবাক হবেন!

ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় রয়েছে তার নাম। তিনি আর কেউ নন সকলের প্রিয় অপর্না সেনের (Aparna Sen) কন্যা কঙ্কনা সেন শর্মা (Kankana Sen Sharma)। যিনি অভিনয় জগতে ভীষণই সফল একজন ব্যক্তিত্ব। কিন্তু অভিনয়ের দক্ষতা থাকা সত্ত্বেও ছোটবেলায় তার মহাভারত ও রামায়ণ টিভিতে দেখা ছিল নিষিদ্ধ।

রামানন্দ সাগরের ‘রামায়ণ’ ও বিআর চোপড়ার ‘মহাভারত’ ছিল সেই সময় দূরদর্শনের মূল আকর্ষণ। এই দুটি শো দেখার জন্য সারা সপ্তাহ অপেক্ষা করে থাকতেন সবাই। এই দুটি শো চিরকালীন ফেভারিট হয়ে থাকবে দর্শকের। রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত, যখন এই দুই মহাকাব্য গল্প নির্ভর সিরিয়াল সম্প্রচারিত হতো দূরদর্শনের পর্দায়। কোভিডের সময় মানুষকে ঘরবন্দি করতে ফের সম্প্রচারিত হয় এই দুই সুপার হিট ধারাবাহিক।

এমন কেউ নেই যে এই দুটি শো দেখেননি? সবাই দেখলেও ছোট থেকে টিভির পর্দার তা দেখার অনুমতি পাননি কঙ্কনা। তিনি জানিয়েছেন, তাঁর মা অপর্ণা একেবারেই চাইতেন না মেয়ে এই দুই মহাকাব্য টিভির পর্দায় দেখে গল্প সম্পর্কে জানুক। তাঁর যুক্তি ছিল, আগে বইটা পড়া। সিরিয়াল নির্মাতার চোখ দিয়ে দুই মহাকাব্যকে চেনাতে চাননি অপর্ণা। কেবল তাই-ই নয়, ৮০ ও ৯০-এর সময়কার বাংলা ও হিন্দি বাণিজ্যিক ছবিও অপর্ণা দেখতে দিতেন না কঙ্কনাকে।

তারপর মায়ের হাত ধরেই ইন্ডাস্ট্রির সাথে পরিচয় হয় কঙ্কনার। ২০০০ সালে প্রাপ্ত বয়স্ক অভিনেত্রী হিসেবে এক যে আছে কন্যা সিনেমায় অভিনয় করেন। ঋতুপর্ণ ঘোষের তিতলী ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। তারপর ২০০১ সালে ইংরেজি ছবি মিঃ অ্যান্ড মিসেস আইয়ার সিনেমায় অভিনয় করেন। যার পরিচালক ছিলেন অপর্ণা সেন। ওই ছবিতে অভিনয় করেই জাতীয় পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ ‘শাসকের চটি চেটে নয়, চোখে চোখ রেখে..’, উৎপল দত্তের বামপন্থী মনোভাবে প্রশ্ন উঠতেই কলম ধরলেন উষশী!

অভিনেত্রীর অভিনীত জনপ্রিয় কিছু ছবি হলো ট্রাফিক সিগন্যাল, লাইফ ইন এ মেট্রো, লাক বাই চান্স, ওয়েক আপ সিড, ইতি মৃণালিনী, গয়নার বাক্স, শেষের কবিতা, কাদম্বিনী, সজারুর কাঁটা ইত্যাদি। বর্তমানে তো পরিচালক হিসেবেও কাজ করছেন অভিনেত্রী।

Back to top button