সকাল সকাল বিরাট দুঃসংবাদ! শেষ হচ্ছে পরিণীতা! এই ধারাবাহিকে কাজ করতে চান না নায়িকা ঈশানী চ্যাটার্জী, স্পষ্টভাবে জানিয়ে দিলেন তার কারণ!

প্রতি মাসেই বিভিন্ন চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন প্রোডাকশন হাউস নতুন নতুন ধারাবাহিক (Bengali Serial) নিয়ে আসে। দর্শকেরা সেই নতুন ধারাবাহিক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বর্তমানে সব ধারাবাহিকই (Bengali Television) যেই ধারাবাহিকে টিআরপি যত ভালো সেই ধারাবাহিক চলবে তত ভালো। আর কোনো ধারাবাহিক মাসের পর মাস সপ্তাহের সপ্তাহ ধরে ফলাফল না করলে সেই ধারাবাহিক অবিলম্বে বন্ধ করে দেওয়া হয় চ্যানেলের পক্ষ থেকে। সেইজন্য কোনো ধারাবাহিক দু’বছর সময় ধরে চললেও অনেক ধারাবাহিক তিন মাসের মাথাতেই বন্ধ হয়ে যায়।
এবার সেরকমই জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের উপর কোপ পড়তে চলেছে। হঠাৎই ধারাবাহিক বন্ধ হওয়ার খবর শোনা যাচ্ছে। মাস খানেক আগে জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক পরিণীতা (Parineeta)। রাত আটটায় টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। ধারাবাহিকের নায়ক চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং এবং নায়িকা চরিত্রে রয়েছেন নবাগতা অভিনেত্রী ঈশানী চ্যাটার্জী। উদয়কে তো আমরা প্রত্যেকেই তিনি। বিভিন্ন ধারাবাহিকে এর আগে গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। তবে ঈশানীর এটাই প্রথম ধারাবাহিক। এর আগে মডেলিং জগতে কাজ করেছেন ঈশানী।

তবে এবারে শোনা যাচ্ছে ধারাবাহিক নাকি মাঝপথেই বন্ধ করে দিতে হচ্ছে। বর্তমানে টিআরপি তালিকায় টপার হচ্ছে পরিণীতা। কিন্তু তা সত্ত্বেও মাঝ পথেই হঠাৎ ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু হঠাৎ করে কি কারনের জন্য ধারাবাহিক বন্ধ করে দেওয়া হচ্ছে? কি এমন হলো যার জন্য টিআরপি টপার ধারাবাহিক বন্ধ হচ্ছে?
গুঞ্জনে শোনা গিয়েছে ধারাবাহিক থেকে নাকি সরে দাঁড়াতে চাইছেন নায়িকা ঈশানী চ্যাটার্জী। ব্যক্তিগত কিছু সমস্যার কারণে তিনি ধারাবাহিকে আর কাজ করতে চাইছে না। পরবর্তী সময়ে যার কারণে ধারাবাহিকটি মাঝপথে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ধারাবাহিক কর্তৃপক্ষ। আর এই খবর শোনার পর থেকেই তো ভক্তদের মন খারাপ, হঠাৎ কি এমন হলো অভিনেত্রীর যার জন্য মাঝপথে ধারাবাহিক থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি?
আরও পড়ুনঃ নিজেকে নির্দোষ প্রমাণ করতে কোর্টের মধ্যে নতুন নাটক রুদ্রর! নতুন প্রমাণ হাজির করলো ফুলকি? ফাঁ’স আজকের পর্ব
কেন ঈশানী ধারাবাহিক থেকে সরে দাঁড়াচ্ছে সেই কারণটা জানলে অবাক হবেন আপনিও। চলুন তাহলে আপনাদের সেই কারণটা বিস্তারিত জানানো যাক। আসলে বছরের ৩৬৪ টা দিনই গুরুত্বপূর্ণ ব্রেকিং খবরাখবর আপনাদের পরিবেশন করা হয়। এই একটা দিন তাই একটু মজার ছলে মজা করা হলো। বিনোদনXP -এর সকল পাঠকদের এপ্রিল ফুল! হ্যাঁ, আপনাকে এতক্ষণ ধরে এপ্রিল ফুল বানানো হল। ঘাবড়ানোর কিছু নেই। এই মুহূর্তে বাংলা টেলিভিশন জগতে টিআরপি তালিকায় একদম শীর্ষে অবস্থান করছে অর্থাৎ বেঙ্গল টপার হচ্ছে পরিণীতা। তাই এই মুহূর্তে এত ভালো একটি ধারাবাহিকের বন্ধ হওয়ার কোনো পরিকল্পনাই নেই। তাই প্রত্যেকদিন নির্দিষ্ট সময়ে এই টক-ঝাল-মিষ্টি গল্পটি দেখতে থাকুন টেলিভিশনের পর্দায়।

