নিজেকে নির্দোষ প্রমাণ করতে কোর্টের মধ্যে নতুন নাটক রুদ্রর! নতুন প্রমাণ হাজির করলো ফুলকি? ফাঁ’স আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ঈশিতা দেখে বাড়ির সবাই তাকে আবার সন্দেহ করতে শুরু করেছে, সকলের বিশ্বাস ফিরে পেতে আবার নতুন প্ল্যান করতে হবে। এই ভেবে সেখান থেকে বেরোতে গিয়েই ফুলকি দেখে ফেলে ঈশিতাকে। পরে ফুলকি এই কথা জানায় রোহিতকে। রোহিত বলে সে ঈশিতাকে এতটুকু বিশ্বাস করে না আর। তখনই ঈশিতা এসে আবার ফুলকি রোহিতের সামনে নাটক করতে থাকে। কিন্তু তমালও এসে বলে সবটাই নাটক ঈশিতার। এদিকে বাড়িতে ফিরে এলেও রুদ্রর চিন্তা কিছুতেই নামছে না রোহিতের মাথা থেকে। তখন ফুলকি রোহিতকে কথা দেয় এই বাড়িতে যাতে এবার থেকে সবাই শান্তির ঘুম ঘুমায় সেটা নিশ্চিত করবে ফুলকি।

পরের দিন রুদ্রকে কোর্টে নিয়ে আসা হয়। একদল এখনো রুদ্রকে সাপোর্ট করছে আর আরেক দল রুদ্রর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। রোহিত, ফুলকিরাও এরমধ্যে এসে উপস্থিত হয়েছে। সাংবাদিকরা নানান রকম প্রশ্ন করে তাদের। তারপর সবকিছুর মধ্যে থেকে রুদ্রকে নিয়ে যাওয়া হয়। তারপর কোর্টে প্রমাণ দিতে আসে হারিয়া। ফুলকি রোহিত মিলে তাকে সাহস যোগায়।
এদিকে রুদ্র তো নিজেকে একেবারেই সামলাতে পারছে না। রাগে একেবারে টগবগ করে ফুটছে। তারপর ধানু ও রুদ্রর উকিলের নিজেদের নিজেকের পক্ষের যুক্তি তর্ক শুরু হয়। তবে ফুলকিদের কাছে একমাত্র প্রমাণ হলো ওই হারিয়া, তাই এই প্রমাণে রুদ্রকে শাস্তি দেবে কিনা সেই নিয়ে সন্দেহ আছে।
আরও পড়ুনঃ ‘আমি আমার মা বাবার কৃতকর্মের ফল ভোগ করছি…’ বিস্ফোরক শ্রুতি দাস! হঠাৎ কেন এমন বললেন অভিনেত্রী?
ফুলকি ভাবতে থাকে আর কিভাবে প্রমাণ করা যায় যে রুদ্র এই অপরাধ করেছে। তারপরই ফুলকির মাথায় আসে রুদ্র কার ছেলে, তার বাবাও ছিল একজন দাগী আসামি। তাই রুদ্রর রক্তেও অপরাধ মিশে গেছে। সেটা বলতেই কাঠগড়ায় ওঠে ফুলকি আর যখনই ফুলকি এই কথা বলতে যাবে রুদ্র বিপদ বুঝে নাটক শুরু করে আর কোর্টের মধ্যে অসুস্থ হয়ে পড়ে।

