‘আমি আমার মা বাবার কৃতকর্মের ফল ভোগ করছি…’ বিস্ফোরক শ্রুতি দাস! হঠাৎ কেন এমন বললেন অভিনেত্রী?

টেলিভিশনের পর্দায় (Television) একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রুতি দাস (Shruti Das)। বেশ কয়েক বছর হল শ্রুতি টেলিভিশনের পর্দায় বিভিন্ন ধারাবাহিকে (Television Serial) অভিনয় করছেন। শুরুটা হয়েছিল জি বাংলার হাত ধরে। ত্রিনয়নী ধারাবাহিকের হাত ধরে প্রথম দর্শকের মাঝে পরিচয় পেয়েছিলেন তিনি। এরপর একে একে বিভিন্ন ধারাবাহিককে দেখা গিয়েছে তাকে। শেষবার তাকে দেখা গিয়েছিল জি বাংলার ধারাবাহিক রাঙা বউতে। এই ধারাবাহিকে শ্রুতির বিপরীতে অভিনয় করছে অভিনেতা গৌরব। তবে আজ যেখানে দাঁড়িয়ে রয়েছেন শ্রুতি সেখানে আসার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কটু কথা শুনতে হয়েছে।

শ্রুতি দাস কাটোয়ার মেয়ে। তাঁর গায়ের রং নিয়ে নানা জন কটাক্ষ করেন কেরিয়ারের শুরু থেকেই। কিন্তু শ্রুতি চুপ থাকেননি। তিনি প্রতিবাদ করেছেন বারবার। এমনকি অডিশন দিতে গিয়েই রূপ নিয়ে পড়তে হয়েছিল প্রশ্নের মুখে। শুনতে হয়েছিল তাঁকে নাকি সামনে এক ও ছবিতে আরেক দেখতে। তাই আর জন্য প্রশ্ন না করে ফিরে গিয়েছিলেন নিরাশ হয়েই।

এই ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে শ্রুতিকে অনেক ধরনের কথা শুনতে হয়েছে। অভিনেত্রীর গায়ের রং নিয়ে বারবার নেটিজেনদের সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। একবার একটি জনপ্রিয় টক শোতে এসে নিজের কাজ, গায়ের রং সবকিছু নিয়েই খোলাখুলি আলোচনা করেছেন শ্রুতি। বরাবরই তিনি স্পষ্ট বক্তা হিসেবে দর্শক মহলে পরিচিত। ঠোঁট কাটা স্বভাবের জন্য অনেক সময় সমালোচনার শিকার হতে হয়েছে। তবে চুপ থাকেনি অভিনেত্রী।

তবে এবারে অভিনেত্রী সাক্ষাৎকারে মা বাবাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। যা শুনে স্তম্ভিত হয়ে গেছে গোটা নেটপাড়া। অভিনেত্রীর মুখে এমন কথা শুনে নেটিজেনরা অবাক হয়ে গিয়েছেন। হঠাৎ করেই অভিনেত্রীর সাক্ষাৎকারে বলে উঠলেন ‘আমি বাবা মায়ের কৃতকর্মের ফল ভোগ করছি।’ অভিনেত্রীর মুখে এমন কথা শুনে দর্শকেরা তো অবাক। হঠাৎ কেন এমন মন্তব্য করলেন তিনি?

আরও পড়ুনঃ ‘অতি বড় ঘরণী না পায় ঘর অতি বড় সুন্দরী না পায় বর…’ সাবিত্রী চট্টোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক পিংকি ব্যানার্জি! হঠাৎ কেন এমন বললেন অভিনেত্রী?

অভিনেত্রী সাক্ষাৎকারে বলেন ‘আমি এখন যা যা পাচ্ছি আমি মনে করি আমি আমার মা বাবার কৃতকর্মের ফল ভোগ করছি। কারণ আমার মা বাবা সব সময় ভালো কাজই করেছে। তাই আমি তাদের ভালো কাজের ফল পাচ্ছি। আমিও চেষ্টা করব ভালো কাজ করে সবার সম্মান অর্জন করতে, যাতে আমার পরের প্রজন্ম বলতে পারে আমার মা বাবা ভালো।’

Back to top button