বহুদিন পর কাছাকাছি ফুলকি রোহিত! শান্তিতে ঘুমোচ্ছে গোটা পরিবার! নতুন করে কি প্ল্যান করছে রুদ্র? ফাঁ’স আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় রুদ্রকে থানায় নিয়ে গেলে বড় বাবু অংশুকে বলে সে বাকি জিজ্ঞাসাবাদ করে নেবে, কিন্তু অংশু বাধা দেয় আর বলে উপর মহলের নির্দেশ এই কেসে যেন অন্য কেউ নাক না গলায়। কিন্তু রুদ্রর তেজ এতটুকু কমেনি।তাই অংশু রুদ্রকে সাবধান করে দেয়। তারপর ফুলকি আর লাবণ্য আসে রুদ্রর সাথে দেখা করতে। রুদ্র জেলের মধ্যে থেকে ফুলকিকে হুমকি দেয়। কিন্তু এবারে যে রুদ্র এত সহজে ছাড়া পাবে না সেটা স্পষ্ট করে দেয় ফুলকি।

Bengali serial

এদিকে এতদিন বাদে বাড়িতে ফিরে জেঠিমা নিজের হাতে সবার জন্য রান্না করছে। রান্না করতে করতে জেঠিমা রোহিতের মাকে বলে এতদিনে তার চোখ খুলেছে। সে বুঝতে পেরেছে ফুলকি সবসময় এই পরিবারের ভালো করে এসেছে। আর রুদ্রর আসল চেহারাটা এতদিন তিনি চিনতে পারেনি। এদিকে এরই মধ্যে থানা থেকে ফিরে আসে রোহিতরা। সবাই আবার অনেকদিন পর একসাথে হয়েছে, প্রত্যেকেই খুব খুশি।

এদিকে খবর টেবিলে বসে সবাই আলোচনা করতে থাকে, রুদ্র জেল থেকে বেল পাওয়ার পর নিশ্চই আবার কিছু করার চেষ্টা করবে। তাই সবাইকেই সাবধান হতে হবে। এদিকে এই সব কথা আড়ালে দাঁড়িয়ে শুনতে থাকে ঈশিতা। তখনই রোহিতের মা বলে এসব আলোচনা এখানে না করতে কারণ ঈশিতা আসেপাশে দাঁড়িয়ে শুনতে পারে। রোহিতরা যখন ছিল না তখন তার উপর ঈশিতা নজর রাখত।

আরও পড়ুনঃ নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলো টগর! বোনকে বাঁচাতে নতুন রূপে পারুল! শত্রুতা ভুলে ছুটে এলো রায়ান! ফাঁ’স আজকের পর্ব!

আর এসব কথা শুনে ঈশিতা ঘাবড়ে যায়। সে ভাবে এভাবে সবার বিশ্বাস হারানো যাবে না, তাকে আবার নতুন প্ল্যান করতে হবে। এই ভেবে সেখান থেকে বেরোতে গিয়েই ফুলকি দেখে ফেলে ঈশিতাকে। পরে ফুলকি এই কথা জানায় রোহিতকে। রোহিত বলে সে ঈশিতাকে এতটুকু বিশ্বাস করে না আর। তখনই ঈশিতা এসে আবার ফুলকি রোহিতের সামনে নাটক করতে থাকে। কিন্তু তমালও এসে বলে সবটাই নাটক ঈশিতার। এদিকে বাড়িতে ফিরে এলেও রুদ্রর চিন্তা কিছুতেই নামছে না রোহিতের মাথা থেকে। তখন ফুলকি রোহিতকে কথা দেয় এই বাড়িতে যাতে এবার থেকে সবাই শান্তির ঘুম ঘুমায় সেটা নিশ্চিত করবে ফুলকি।

Back to top button