নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলো টগর! বোনকে বাঁচাতে নতুন রূপে পারুল! শত্রুতা ভুলে ছুটে এলো রায়ান! ফাঁ’স আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে ধোপার বউ সেজে বসু বাড়িতে নাড়ুর সাহায্যে ঢুকে পড়ে পারুল। কোনভাবে রায়ান এবং মল্লারকে পেরিয়ে দাদুর ঘর অব্দি পৌঁছে যায়। সেখানেই সাবধানে রেখে আসে লেটারটা। রায়ান জানতে পারে ছদ্মবেশে আর কেউ নয়, পারুল ঢুকেছিল তাদের বাড়িতে।

Bengali serial

রায়ানের এবার ভয় হতে থাকে, পারুল যে লেটারটা দিতেই এসেছিল সেটা বুঝতে পারে সে ভালোমতো। তার কিছুক্ষণ পরেই দাদু এসে চিৎকার শুরু করে দেয় রায়ানের উপরে। তিনি ভীষণভাবে রেগে যায়। বাড়ির সবাইকে জানায় রায়ান কি করেছে। আর কলেজ থেকে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এদিকে পারুলের একটু খারাপ লাগতে থাকে রায়ানের জন্য। কিন্তু রায়ানকে ভালো পথে আনার জন্য এইটুকু শাস্তি তাকে দিতেই হত। বাড়ির সবাই মিলে এমনকি পিসিও রায়ানকে বকাবকি করে।

এদিকে পরেরদিন পারুলদের গ্রামে ভুবনেশ্বরের পুজো। তারজন্য বসুবাড়ির সবাইকে নিয়ে দাদু গ্রামের বাড়িতে যাওয়ার নির্দেশ দেয়। রায়ান প্রথমে যেতে না চাইলে দাদু জানিয়ে দেয় এই সাতদিন দাদুর অনুমতি ছাড়া রায়ান কোথাও যাবে না, দাদু রায়ানকে যেখানে যেতে বলবে রায়ানকে সেখানে যেতে হবে। তাই রায়ান বাধ্য হয় গ্রামে যাওয়ার জন্য। অন্যদিকে পারুলও ঘোচগাছ করে নেয় বাড়ি যাওয়ার জন্য।

আরও পড়ুনঃ জেলে থেকেও কমেনি রুদ্রর তেজ! পাগলা কুকুরের মতো ক্ষেপে উঠলো সে! ফুলকির দিয়ে ছুঁড়ে দিল মারণ হুমকি! ফাঁ’স আজকের পর্ব!

এদিকে টগরকে নিজের জালে ফাঁসানোর জন্য পুজোর দিন বেছে রাখে সমীরণ। সেদিনই টগরকে তুলে নিয়ে যাওয়ার প্ল্যান করে। এরপর পুজোর দিনই পারুল হঠাৎ ছুটে আসে রায়ানের কাছে সাহায্য চাইতে। সমীরণ টগরকে তুলে নিয়ে গিয়েছেন তাই জন্য রায়ানের কাছে সাহায্য চাইতে আসে পারুল। কিন্তু সবার সামনে পারুলকে সাহায্য করবে না বলে ফিরিয়ে দেয় রায়ান। রায়ান গেলেও পারুল একাই যাবে তার বোন টগরকে সমীরণ এর হাত থেকে উদ্ধার করতে জানিয়ে দেয়। তার কিছুক্ষণ পরেই রায়ান এসে পারুলের হাত ধরে বলে একা একা গিয়ে পারুলকে আর বিপদে পড়তে দেবে না রায়ান, সেও যাবে পারুলের সাথে।

Back to top button