জেলে থেকেও কমেনি রুদ্রর তেজ! পাগলা কুকুরের মতো ক্ষেপে উঠলো সে! ফুলকির দিয়ে ছুঁড়ে দিল মারণ হুমকি! ফাঁ’স আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় রুদ্র তো আবারো নিজেকে নির্দোষ প্রমাণ করতে উঠে পড়ে লাগে। কিন্তু এবারে এর রক্ষা নেই রুদ্রর, ফুলকিরা এবারে সব প্রমাণ নিয়েই এসেছে। তাই ওই আগুনে পুড়ে যারা মারা গেছিল আর রুদ্রকে যে এই কাজ করতে দেখেছে তাকে সাক্ষী হিসেবে নিয়ে আসে ফুলকিরা। এরপরই ওই লোকটি এসে সেদিন যা যা হয়েছিল সবটা জানায় প্রেস এবং পুলিশের সামনে।

এরপর থানা থেকে বড়বাবু আসে রুদ্রর হয়ে ওকালতি করতে। ওই হারিয়া নামের লোকটিকে ভয় দেখিয়ে নার্ভাস করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু হারিয়া স্পষ্ট বলে সেদিন রুদ্রকে কি রঙের জামা পড়ে দেখেছিল সে। কিন্তু রুদ্র ভাবে বড়বাবু হয়তো ঠিকই রুদ্রকে বাঁচিয়ে নেবে। কিন্তু রুদ্রর সেই ধারণা ভেঙে যায়। কারণ উপর মহল থেকে এবারে এই কেসের তদন্তের দায়িত্ব পড়েছে অংশুর উপর।
এবারে আর পালিয়ে বাঁচতে পারে না রুদ্র। সব সাক্ষ্য প্রমাণ দেখে পুলিশ রুদ্রকে গ্রেপ্তার করে। ফুলকিও রুদ্রকে সাবধান করে দেয়, আর বলে এবারে রুদ্রর যাতে কঠিন শাস্তি হয় আর রুদ্র যাতে সহজে ছাড়া না পায় সেটা দেখে নেবে ফুলকি। আর রুদ্র তো আরও ক্ষেপে ওঠে ফুলকির সাহস দেখে। এবারে যে বড় ঝড় উঠতে চলেছে সেটা তো বোঝাই যাচ্ছে।
আরও পড়ুনঃ ঢেলে দিলে নিজের জমানো পুঁজি! মায়ের স্বপ্ন পূরণ করলেন হরগৌরি পাইস হোটেলের শুভস্মিতা! মাকে ভালোবেসে দিলেন এই বিশেষ উপহার!
তারপর পুলিশ রুদ্রকে টানতে টানতে নিয়ে যায়। বাড়ির বাইরে দাঁড়িয়ে সবাই রুদ্রর উপর ক্ষেপে গিয়ে বিক্ষোভ করে। রুদ্রর দিকে জুতো ছুড়ে দেয়, মুখে কালি মাখিয়ে দেয়। তারপর থানায় গেলে বড় বাবু অংশুকে বলে সে বাকি জিজ্ঞাসাবাদ করে নেবে, কিন্তু অংশু বাধা দেয় আর বলে উপর মহলের নির্দেশ এই কেসে যেন অন্য কেউ নাক না গলায়। তারপর ফুলকি আর লাবণ্য আসে রুদ্রর সাথে দেখা করতে। রুদ্র জেলের মধ্যে থেকে ফুলকিকে হুমকি দেয়। কিন্তু এবারে যে রুদ্র এত সহজে ছাড়া পাবে না সেটা স্পষ্ট করে দেয় ফুলকি।

