ফুলকির মুকুটে নতুন পালক! এবার বাংলাদেশী ছবিতে অভিনেত্রী দিব্যানি! আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে অভিনেত্রীর নতুন ছবি!

এই মুহূর্তে টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘ কয়েক বছর ধরেই এই ধারাবাহিক চলছে টেলিভিশনের পর্দায়। ধারাবাহিকে ফুলকি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দিব্যানি মন্ডল (Divyani Mondal)। ফুলকি হিসেবে এখন দর্শকদের বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছেন দিব্যানি মণ্ডল। তাঁর ছটফটে, প্রাণবন্ত অভিনয় সকলের মন কেড়েছে। প্রথম ধারাবাহিকই বিপুল খ্যাতি এনে দিয়েছে অভিনেত্রীকে।
কলেজে পড়তে পড়তেই ফুলকি ধারাবাহিকে কাজ পেয়ে যান। ইংরেজি অনার্সের ছাত্রী ছিলেন তিনি। ফুলকিই ছোট পর্দায় দিব্যানির প্রথম কাজ। কিন্তু এর আগে তাঁকে একটি মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছিল। তবে এবারে সরাসরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন অভিনেত্রী। ধারাবাহিকে কাজ করতে করতে এর আগে বহু অভিনেত্রী বড় পর্দায় কাজ করার সুযোগ পেয়েছেন, এবারে বড় পর্দায় আসছেন সকলের প্রিয় ফুলকি।
সম্প্রতি ফুলকির একটি ফ্যান পেজের তরফ থেকে এই সুখবর শোনা গিয়েছ। অভিনেত্রীর সাথে থাকছে বড় পর্দায় সব জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। অভিনেত্রীর জীবনের এত বড় একটা সুখবরের কথা জানতে পেরে তার ভক্তরা তো বেজায় খুশি। তবে জানেন কি অভিনেত্রীর সাথে ছবিতে কাদের কাদের দেখা যেতে চলেছে? কবেই বা মুক্তি পাবে এই ছবি?
চলতি বছর সামনের ঈদে মুক্তি পাচ্ছে অভিনেত্রীর নতুন ছবি। তবে এই ছবি ভারতে নয় মুক্তি পাচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেখা যাবে দিব্যানিকে। বাংলাদেশের বড় বড় অভিনেতা অভিনেত্রীরা থাকছেন অভিনেত্রীর সাথে এই নাটকে।
আরও পড়ুনঃ ‘সৌরভ গাঙ্গুলী পাকা ব্যবসায়ী, গোপনে ব্যবসা চালান…দিদিকে মাথায় রাখেন’- মহারাজকে নিয়ে বিস্ফোরক অভিনেতা রুদ্রনীল!
বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন দিব্যানি। আসন্ন ঈদে একটি নাটক বেস্ট ফ্রেন্ড ২.০ এর মাধ্যমে বাংলাদেশের শোবিজে অভিষেক হচ্ছে তার। উল্লেখ্য নাটকটিতে অভিনয় করেছেন – জোভান, মেহেজাবিন সহ আরো অনেকে। আসন্ন ঈদে সি এম ভি এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেল এ মুক্তি পাবে এই নাটক। ছবিতে একজন অভিনেত্রীর ভূমিকাতেই থাকছেন দিব্যানি।

