মারে হরি তো রাখে কে? চোখের পলকে সব শেষ! মাঠে মারা গেল রুদ্রের শেষ চাল! কোমরে দড়ি পড়তেই একি করল রুদ্র?

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় পরের দিন রুদ্র প্রেস কনফারেন্স ডেকেছে এবং সেখানে লাবণ্যর স্মরণসভা বসিয়েছে। কিন্তু ফুলকিরা সেই প্ল্যান মতনই পরেরদিন গিয়ে উপস্থিত হয় সেখানে। আর রুদ্রর সামনে নিজেদের নিয়ে আসে। রুদ্র সবাইকে দেখে একেবারে অবাক হয়ে যায়। ফুলকি সবার সামনে বলে রুদ্রুই আসলে ওই আড়াবাড়িতে আগুন লাগিয়েছিল তাদের পুড়িয়ে মারার জন্য। এবার রুদ্রর খেলা শেষ, সকলের সামনে ফুলকি রুদ্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki New Episode

রোহিতদের ফিরে আসতে দেখে জেঠুরা তো ভীষণ খুশি হয়, সবাই যে বেঁচে আছে এ কথা তো বিশ্বাসই করতে পারছিল না সবাই। এদিকে রুদ্র তো কি করবে বুঝতে পারছে না, কারণ ফুলকিরা প্রেস মিডিয়া সবার সামনে দাঁড়িয়ে এক এক করে রুদ্রর সব পর্দা ফাঁস করছে। ফুলকি মিডিয়ার সামনে গিয়ে বলে রুদ্র নিজে ওই বাড়িতে আগুন লাগায়, আর তারপর যখন জানতে পারে ফুলকিরা বেঁচে আছে তখন তাদের মেরে ফেলার প্ল্যান করে।

এদিকে রুদ্র তো আবারো নিজেকে নির্দোষ প্রমাণ করতে উঠে পড়ে লাগে। কিন্তু এবারে এর রক্ষা নেই রুদ্রর, ফুলকিরা এবারে সব প্রমাণ নিয়েই এসেছে। তাই ওই আগুনে পুড়ে যারা মারা গেছিল আর রুদ্রকে যে এই কাজ করতে দেখেছে তাকে সাক্ষী হিসেবে নিয়ে আসে ফুলকিরা। এরপরই ওই লোকটি এসে সেদিন যা যা হয়েছিল সবটা জানায় প্রেস এবং পুলিশের সামনে।

আরও পড়ুনঃ প্রথম সন্তান জন্ম দেওয়ার ২ মাসের মাথাতেই ফের পরিবারে নতুন সদস্য! দাদা হতে চলেছে রুপসা পুত্র ডুগ্গু!

এবারে আর পালিয়ে বাঁচতে পারে না রুদ্র। সব সাক্ষ্য প্রমাণ দেখে পুলিশ রুদ্রকে গ্রেপ্তার করে। ফুলকিও রুদ্রকে সাবধান করে দেয়, আর বলে এবারে রুদ্রর যাতে কঠিন শাস্তি হয় আর রুদ্র যাতে সহজে ছাড়া না পায় সেটা দেখে নেবে ফুলকি। আর রুদ্র তো আরও ক্ষেপে ওঠে ফুলকির সাহস দেখে। এবারে যে বড় ঝড় উঠতে চলেছে সেটা তো বোঝাই যাচ্ছে।

Back to top button