প্রথম সন্তান জন্ম দেওয়ার ২ মাসের মাথাতেই ফের পরিবারে নতুন সদস্য! দাদা হতে চলেছে রুপসা পুত্র ডুগ্গু!

বাংলা টেলিভিশন (Television Serial) জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রুপসা চ্যাটার্জী (Rupsha Chatterjee)। যাকে আমরা বেশিরভাগ ধারাবাহিকেই দেখে এসেছি খলনায়িকার চরিত্রে। ধারাবাহিককে যতই নায়ক-নায়িকার ক্ষতি করার চেষ্টা করুক না কেন রূপসা বাস্তবে কিন্তু একেবারেই অন্যরকম অভিনেত্রী। ভীষণ হাসিখুশি, প্রাণোচ্ছল, ভালো মনের একজন মানুষ। গত বছরই নিজের জীবনের দুটি নতুন অধ্যায় শুরু করেছেন রুপসা। গত বছর অক্টোবর মাসে নিজের মনের মানুষ সায়নদীপের সঙ্গে যেমন সামাজিকভাবে সাত পাকে বাঁধা পড়েছেন তেমনি বিয়ের কয়েক মাস বাদেই গর্ভবতী হওয়ার খবর সোশ্যাল মিডিয়ার সকলকে জানিয়েছেন অভিনেত্রী।
অভিনেত্রীর জীবনের এই দুটি খুশির খবর জানার পর তো দর্শক মহলে প্রত্যেকেই তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। বর্তমানে রুপসা সায়নদীপের সারাদিন জুড়ে রয়েছে তাদের ছোট্ট সন্তান। দুজনে মিলে ছেলের নাম রেখেছেন অগ্নিদেব। বিয়ের কয়েক মাস বাদেই গর্ভবতী হওয়ার খবর সকলের সামনে এনেছিলেন রুপসা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সন্তান আসার খবর জানতে পেরেছিলেন সকলে।

কিন্তু তাড়াতাড়ি গর্ভবতী হওয়ার পরে সমালোচনাও শুনতে হয়েছিল। কিন্তু সেগুলো কিছুই অভিনেত্রী কানে নেননি। সন্তান জন্ম দেওয়ার আগেও অনেক সমালোচনা, কটাক্ষ শুনতে হয়েছিল অভিনেত্রীকে। চলতি বছরের জানুয়ারি মাসেই রূপসার কোল আলো করে আসে পুত্রসন্তান। তার কয়েকমাস যেতে না যেতেই আবারো সুখবর দিলেন অভিনেত্রী।
বড় দাদা হতে চলেছে ডুগ্গু। আবারও নতুন সদস্য আসতে চলেছে রুপসা সায়নদীপের পরিবারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে নিজেদের পরিবারের নতুন সদস্য আসার খবর জানিয়েছেন অভিনেত্রী ও তার স্বামী। তবে সন্তান জন্মের ২ মাসের মাথাতেই রূপসার মুখে এই খবর শুনে বেশ অবাক হয়েছেন সকলে।
আরও পড়ুনঃ ‘জিৎ আমার সঙ্গে কাজ করতে চায় না, ফোন করলে সোজা বলে দেয়…’- জিতকে নিয়ে বিস্ফোরক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়!
কিন্তু আপনাদের জানিয়ে রাখি কাকা কাকিমা হতে চলেছে রুপসা ও সায়নদীপ। হ্যাঁ, অভিনেত্রীর পরিবারের নতুন সদস্য আসছে কিন্তু রুপসা গর্ভবতী নয়। সায়নদীপ এর ভাই বাবা হতে চলেছে। সেই খবরই নিজের ফেসবুক থেকে ব্লগ ভিডিও থেকে শেয়ার করেছেন অভিনেত্রী।

