বিদেশে গিয়ে নিরুদ্দেশ ইন্দিরা! নিজের কাকার ষড়যন্ত্রের হাত থেকে ইন্দিরাকে বাঁচাতে পারবে ভিকি, নাকি চিরতরে হারিয়ে ফেলবে সে? নতুন প্রোমোতে জমজমাট ‘বাংলা মিডিয়াম’

বর্তমানে স্টার জলসাতে (Star Jalsha) নতুন ধারাবাহিকগুলোর মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন নীল ভট্টাচার্য এবং তিয়াসা লেপচার নতুন সিরিয়াল বাংলা মিডিয়াম। এই সিরিয়ালটি মাত্র কয়েক দিনের মধ্যেই টিআরপি তালিকাতে ভাল ফলাফল দিতে শুরু করেছে। সিরিয়ালটি দর্শকরা পছন্দ করছেন শুধু নায়ক-নায়িকার জন্য নয়, অন্যান্য পার্শ্ব চরিত্ররাও নজর কাড়ছেন নিঃসন্দেহে।
বাংলা মিডিয়াম গল্পের নায়িকা বাংলা মিডিয়ামে পড়ে শিক্ষিকা হয়েছেন। অন্যদিকে গল্পের নায়ক এবং তার দিদির একটি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে। যেখানে বাংলা মিডিয়ামের ছাত্রী এবং শিক্ষিকা তিয়াসার টিকে থাকার লড়াই নিয়েই ধারাবাহিকটি তৈরি। প্রথম থেকেই গল্পের নায়িকা নিজের উপস্থিত বুদ্ধির জেরে এবং সাহসিকতার সঙ্গে তার সাথে হওয়া প্রত্যেকটি দুর্নীতি হাতেনাতে ধরে ফেলে এবং তার যোগ্য জবাব দেয়। যা ধারাবাহিকটিকে এবং গল্পের নায়িকা কে দর্শকমহলে বেশ জনপ্রিয় করে তোলে।
ঘটনাচক্রে জানা যায় গল্পের নায়িকা ইন্দিরা গল্পের নায়ক বিকির ঠাম্মার গ্রামের মেয়ে। একসময় বিয়ে ঠিক হয় তাদের মধ্যে। কিন্তু নায়কের মা আর দিদি শয়তানি করে তা হতে দেয় না। ওই ঘটনার দরুন মারা যান নায়িকার বাবা। গল্পটিকে বেশ পছন্দ করছেন দর্শকরা। তারা যেন ভিন্ন গল্পে সেই পুরোনো নিখিল শ্যামাকেই খুঁজে পাচ্ছেন। যা তাদের ধারাবাহিকটির প্রতি আরো আকৃষ্ট করছে।
বর্তমানে বাংলা মিডিয়াম ধারাবাহিকের নায়ক বিকি আস্তে আস্তে ভালবাসতে শুরু করেছে তার বাংলা মিডিয়াম কে। কিন্তু সম্প্রতি একটি প্রমো ভিডিও প্রকাশ পেয়েছে যেটা দেখে বেশ ভয় পেয়েছেন দর্শকরা। এই প্রোমোটিতে দেখানো হয়েছে বিকি এবং তার স্ত্রী বিদেশে বার্থডে সেলিব্রেট করতে আসে। কিন্তু সেখানে হঠাৎ উধাও হয়ে যাচ্ছে গল্পের নায়িকা। এবং পাগলের মত তাকে খুঁজছে বিকি।
তবে কি চিরতরে আলাদা হয়ে যাবে বিকির থেকে তার বাংলা মিডিয়াম? অনেক ভুল বোঝাবুঝি ঝড় ঝাপটা সামলে সবে কাছাকাছি এসেছিল তারা। এর মাঝেই নতুন বিপদ! কে আছেের পেছনে? বিকের দিদি নাকি অন্য কেউ? প্রোমোটি দেখে বেশ দুঃখ পেয়েছেন দর্শকরা। এখন গল্প কোন দিকে এগোয়ে, সেটাই দেখার বিষয়।

