একসঙ্গে অসুস্থ মিঠাই আর উচ্ছে বাবু! মন খারাপ দর্শকদের! তাহলে কি পর্দা থেকে সাময়িক বিদায় নিচ্ছে আদৃত আর সৌমীতৃষা?

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও জমজমাট মিঠাই। মিঠাই রানী আর উচ্ছে বাবুর বিবাহ বার্ষিকী ধারাবাহিককে এক ধাপ এগিয়ে নিয়ে গেল দর্শকদের কাছে। দুজনের কেমিস্ট্রি শুরু থেকেই দর্শকদের খুব প্রিয়। আর তারা এমন একটা দিন দেখার অপেক্ষায় ছিল এতদিন ধরে।

Mithai মিঠাই Discussion Thread #3 “Aamar Bhindeshi Taara” | Bengali Shows
কিন্তু এখানেই শেষ নয়, ধারাবাহিক বরাবর দর্শকদের নিত্য নতুন চমক দিয়ে এসেছে। আর এবার আবার এক নতুন চমক বলতে এলো এক নতুন খলনায়িকা প্রমিলা। এর আগে চ্যানেল কর্তৃপক্ষ কথা দিয়েছিল যে এবার গল্পে সিড আর মিঠাইয়ের প্রতি বেশি ফোকাস করা হবে। বিবাহ বার্ষিকীর প্রতিটি পর্বে সেটা পরিষ্কার হয়ে গেছে।

mithai - Twitter Search / Twitter
কিন্তু এত ভালো খবরের মাঝেও একটা বিরাট খারাপ খবর রয়েছে দর্শকদের জন্য। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা জানতে পারা গেছে সেটা হলো যে দুদিন আগে থেকেই প্রচন্ড জ্বরে কাবু হয়ে পড়েছে আদৃত রায়। শুধু এটুকুই নয় পাশাপাশি অসুস্থ হয়ে পড়েছে মিঠাই রানী নিজেও।

Watch Mithai TV Serial 14th May 2021 Full Episode 127 Online on ZEE5
তবে এর মধ্যেও আনন্দের খবর হল শরীর খারাপ নিয়েও কেউ শুটিং করা বাদ দেয়নি। এরমধ্যেও কোনভাবে ম্যানেজ করছে দুজনেই। বেশ কিছু ফ্যান পেজের মাধ্যমে দুজনের শরীর খারাপের কথা জানতে পারা গেছে। কিন্তু ধারাবাহিকের দুই মুখ্য চরিত্রের শরীর খারাপ হওয়ায় মন খারাপ দর্শকদের।

Mithai: এবার ধারাবাহিকে বার্থডে সেলিব্রেশন! মিঠাইকে রোম্যান্টিক সারপ্রাইজ সিদ্ধার্থর - Television - Aaj Tak Bangla
অনেকেই সোশ্যাল মিডিয়ায় পরামর্শ দিয়েছে দু’জনকে যে এখন শুটিং না করে বিশ্রাম নেওয়া উচিত। তবে এখন নাকি আগের থেকে অনেকটাই সুস্থ আদৃত রায়। শুধু শারীরিক দুর্বলতা রয়েছে। দর্শক মন প্রাণ দিয়ে দুজনের দ্রুত সুস্থতার কামনা করছে।

গুলি খাওয়ার পরেই শেষ 'মিঠাই'? গুঞ্জন নিয়ে মুখ খুললেন 'উচ্ছেবাবু' আদৃত- Bangla News

Back to top button