নেশার ঘোরে নিজের মনের কথা সার্থককে জানিয়ে দিল স্রোত? তবে কি এবার নতুন করে শুরু হবে স্রোত সার্থকের পথ চলা?

বর্তমান সময়ের জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল ‘মিঠিঝোরা’ (Mithijhora)। দীর্ঘদিন ধরেই ধারাবাহিকটি জি বাংলার পর্দায় চলছে। আর টিআরপি তালিকাতেও মোটামুটি ভালই ফলাফল করে এই ধারাবাহিক। ধারাবাহিকটিতে প্রথম থেকে তিন বোনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

তবে বর্তমানে ধারাবাহিকে স্রোত এবং তার সার্থক স্যারের কেমিস্ট্রির গল্প ফুটিয়ে তোলা হচ্ছে। মেডিকেল স্টুডেন্ট স্রোত আর তার কলেজের শিক্ষক সার্থক স্যারের মতো দ্বন্দ্ব, অনুরাগ বেশ জমিয়ে তুলেছে গল্প। এখন বিয়ের পর তো রসায়ন আরো জমে উঠেছে। দর্শক তো স্রোত সার্থকের মধ্যে এই রসায়ন দেখতে বেশ পছন্দ করেন।

Mithijhora, Bengali Serial, Serial, Bengali television, New Promo, মিঠিঝোরা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, নতুন প্রোমো

ধারাবাহিকে শুরু থেকেই দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা ছিল। কিন্তু একটু একটু করে সার্থকের প্রতি ভালোলাগা তৈরি হয়েছিল স্রোতের। তারপর তো নানান ঘটনাচক্রে তাদের বাড়ি থেকে দুজনের বিয়ে দেয়। কিন্তু সার্থক তখনও স্রোতকে নিয়ে কি অনুভব করে সেটাই বুঝতে পারেনি। তাই তারা দুজনে মিলে চুক্তির বিয়ে করে।

আরও পড়ুনঃ ‘একবার ছবি করে সর্বস্ব হারিয়ে আবার ছবির কথা ভাবছি…’- প্রথম ছবি ফ্লপ! মনের জোরে দ্বিতীয় ছবি নিয়ে অকপটে তনিমা সেন!

কিন্তু এই করতে করতেই দুজনেরই দুজনের প্রতি ভালোলাগা তৈরি হয়। যেমন গতকালের পর্বে দেখা হয়। পার্টিতে সার্থক যখনই স্রোতের বন্ধুর সাথে নাচ করতে যায় স্রোত রেগে যায়। আর রাগের বসে অতিরিক্ত নেশা করে ফেলে। এবারে সেই নেশার ঘোরে স্রোত সার্থককে অনেক কিছু বলে যাতে করে সার্থক বুঝতে পারে স্রোতও তাকে ভালবাসে। আর এবারে নেশার ঘোরে স্রোতের মুখ থেকে সেই কথাটাই কায়দা করে বলিয়ে নেই সার্থক। অবশেষে স্রোত জানিয়ে দেয় সার্থককে নিজের মনের কথা।

নেশার ঘোরে স্রোত সার্থককে কত কথা বলে। কত গোপন কথা আলোচনা করেন কিন্তু স্রোতের মুখ থেকে তার মনের কথা শোনার আগেই ঘুমিয়ে পড়ে স্রোত। এবারে দর্শকেরা অপেক্ষা করে আছে কবে স্রোত সার্থককে নিজের মনের কথা বলবে। তাই আগামী পর্ব দেখার জন্য তো অধীর আগ্রহে অপেক্ষায় আছেন সকলে।

Back to top button