বিয়ের দু’মাসের মাথাতেই শ্বেতার জীবনে ছোট্ট অতিথি! নতুন সদস্যের আগমনে আনন্দে আত্মহারা অভিনেত্রী! সোহাগ করে কি নাম রাখলেন শ্বেতা?

বর্তমানে টলিউডের (Tollywood) জনপ্রিয় মিষ্টি জুটিগুলির মধ্যে অন্যতম একটি হল রুবেল শ্বেতার জুটি (Rubel-Sweta)। মাত্র একমাস হয়েছে বিয়ে হয়েছে এই জুটির। দীর্ঘ কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুজনে। নিজেদের প্রেম কখনোই আড়ালে রাখেননি তারা, বরাবরই খুললামখুল্লা প্রেমেই বিশ্বাসই ছিল দুজনে। ভক্তরা তো তাদের বিয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। অবশেষে সেই ইচ্ছে পূরণ হয়েছে তাদের।
গত ১৯শে জানুয়ারি বৈদিক মতে বিয়ে সেরেছেন জনপ্রিয় জুটি শ্বেতা রুবেল। দীর্ঘ বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পেয়েছে অবশেষে। বিয়ের আয়োজন বেশ ধুমধাম ভাবেই হয়েছিল। বিয়ের দিন লাল টুকটুকে বেনারসি, লাল ব্লাউজ আর লাল ওড়নায় এক্কেবারে বাঙালি কনের সাজে সেজেছিলেন শ্বেতা। আর রুবেল পরেছিলেন সাদা সিল্কের পাঞ্জাবি আর ধুতি। বৈদিক মত অনুসারে নিজেদের বিয়ের অনুষ্ঠান করেছিলেন শ্বেতা রুবেল।

এবারে বিয়ের দুমাস পূরণ হতে না হতেই সুখবর দিলেন শ্বেতা রুবেল। শ্বেতা রুবেলের সংসারে এলো নতুন সদস্য। এই খবর সামনে আসার পর থেকেই তো অভিনেতা অভিনেত্রীর ভক্তরা ভীষণই খুশি। এই অল্প সময়ের মধ্যে যে তারা এত সুন্দর একটা খুশির খবর পাবেন সেটা কল্পনাও করতে পারেননি।
আরও পড়ুনঃ পারুলের হাতে রায়ানের হৃৎপিণ্ড! দাদুর হাতে পড়লেই ঘচাং ফু! ফাঁস ধারাবাহিকের আজকের পর্ব!
বর্তমানে শ্বেতাকে আমরা দেখতে পাচ্ছি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অভিনয় করতে। অন্যদিকে সদ্য শুরু হয়েছে রুবেলের নতুন ধারাবাহিক তুই আমার হিরো। বর্তমানে দুজনেই এখন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু এই কাজের ফাঁকেই নিজেদের জীবনের এই খুশির খবর তারা ভাগ করে নিয়েছেন সেটা সত্যি ভালো লাগছে সকলের। তাদের জীবনের নতুন সদস্যের নাম ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন শ্বেতা।
আর শ্বেতা রুবেলের সংসারে সেই নতুন ছোট্ট সদস্য হল একটি ছোট্ট পুতুল। যেটা শ্বেতার কোন এক অনুরাগী বা বন্ধু তাকে উপহার দিয়েছে। সম্প্রতি সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন অভিনেত্রী। সেই ছোট্ট পুতুলটি পেয়ে অভিনেত্রী ভীষণই খুশি। তাকেই নিজের মেয়ের পরিচয় দিয়েছে শ্বেতা। আর পুতুলটির একটি নামও রেখেছে তুর্তুরি। এই পুতুলটি হল একটি চাবির রিং, সে চাবির রিংটা নিজের কাছে সবসময় রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন শ্বেতা।

