পারুলের হাতে রায়ানের হৃৎপিণ্ড! দাদুর হাতে পড়লেই ঘচাং ফু! ফাঁস ধারাবাহিকের আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে কলেজে রায়ানরা তো একেবারে নিশ্চিত হয়ে যায়। তারা উল্টে পারুল বয়েজ হোস্টেলে ঢুকেছিল বলে তাকে কেস খাওয়াতে চায়। তাই সেইমতো সবাই প্রিন্সিপালের ঘরে গিয়ে পারুলের হোস্টেলের সেই ভিডিও দেখায়। পারুলকে স্যার বকাবকি করে কিন্তু পারুল বলে সে প্রমাণ জোগাড় করতেই ওই হোস্টেলে ঢুকেছিল। এদিকে শিরিনরা তো নিশ্চিত যে রায়ান ভিডিও ডিলিট করে দিয়েছে।

কিন্তু পারুল ঠিক স্যারকে ওই ভিডিও পাঠিয়ে দেয়। স্যার তো গোটা ভিডিওটা দেখে একেবারে ক্ষেপে ওঠেন। এদিকে রায়ানরা তো অবাক হয়ে যায় বুঝতেই পারে না কিভাবে পারুল ভিডিওটা পেলো। আসলে পারুল আগেই তার বন্ধুদের ওই ভিডিও পাঠিয়ে রেখেছিল তাই ভিডিও টা ডিলিট করে দিলেও পারুল আবার পেয়ে যায়।
পারুল ওমকারের সাথে হওয়া অন্যায়ের ভিডিও দেখায় আর ওই ভিডিও দেখে স্যার জানিয়ে দেয় প্রত্যেকের কঠিন শাস্তি হবে। সবাইকে কলেজ থেকে একেবারে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রফেসর। কিন্তু পারুল বলে সবাইকে এত বড় শাস্তি না দিতে, তার চেয়ে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দিতে।
আরও পড়ুনঃ ফুলকির হাতেই রুদ্রর বিসর্জন! হাজির সমস্ত সাক্ষ্য প্রমান, এবার মিডিয়ার সামনেই হবে আসল খেলা! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!
এরপর কলেজ থেকে বেরিয়ে ওমকার পারুলকে ধন্যবাদ জানাচ্ছিল। তখনই রায়ান পারুলকে টানতে টানতে নিয়ে আসে। আর পারুলকে অকৃতজ্ঞ বলে। পারুল তখন বুঝিয়ে দেয় রায়ান যে তার উপকার করেছে তার জন্য সে কৃতজ্ঞ কিন্তু রায়ান কোনো অন্যায় করলে পারুল সেটা মুখ বুজে সহ্য করবে সেটা কোথাও লেখা নেই। এরকম অন্যায় হলে পারুল কারোর কথা ভাববে না। এদিকে স্যার তো জানিয়ে দিয়েছে ৭ দিনের জন্য সাসপেন্ড লেটার সবার বাড়িতে বাড়িতে যাবে। সেটাই আটকানোর প্ল্যান করে রায়ান। কিন্তু পারুল তো রায়ানের প্ল্যান সফল হতে দেবে না। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

