ফুলকির হাতেই রুদ্রর বিসর্জন! হাজির সমস্ত সাক্ষ্য প্রমান, এবার মিডিয়ার সামনেই হবে আসল খেলা! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় অংশু রোহিতদের খুঁজে পেয়ে বলে তাদের অনুপস্থিতিতে রুদ্র কিভাবে ওই বাড়িতে রাজত্ব চালাচ্ছে। আর পরের দিন রুদ্র প্রেস কনফারেন্সও ডেকেছে। তখনই ফুলকির মাথায় বুদ্ধি আসে। প্রেস কনফারেন্সে মিডিয়া, পুলিশ, আরও অসংখ্য লোক থাকবে তখনই ফুলকিরা তাদের ছদ্মবেশ থেকে বেরিয়ে এসে সকলের সামনে দাঁড়াবে। কিন্তু তার আগে প্রমাণ করতে হবে রুদ্রই ওই নিবাসে আগুন লাগিয়েছিল। এরপরে ওই নিবাসে যতজন পুড়ে মারা গেছে তাদের নাম ঠিকানা খুঁজতে শুরু করে ফুলকিরা। তাদেরই এলাকা থেকে কয়েকজন লোক জোগাড় করে নিয়ে আসে অংশু পরের দিন। সাথে পুলিশ আসে।

Bengali serial

এরপর সেই এলাকার মানুষের সাথে কথা বলে ফুলকিরা জানতে পারে তাদেরই এলাকার কয়েকজন আদিবাসী লোক সেখানে কাজ করতে গিয়েছিল। ঐদিন রাতে নেশা করে তারা সেখানেই রাত কাটায়। তারা নেশা করে ওই নিবাসে থাকার লোভ সামলাতে পারেনি।

আর সেখানে উপস্থিত একজন লোক দূরে দাঁড়িয়ে চুপচাপ কান্না করছিল, সেটা লক্ষ্য করে ফুলকি তাকে আসল সত্যিটা জিজ্ঞাসা করে। তখনই ওই লোকটা মুখ খোলে এবং বলে ঐদিন রাতে নিবাসে সে নিজের চোখে রুদ্ররূপকে ঢুকতে দেখেছে এবং ইলেকট্রিক ঘরের গিয়ে কারচুপি করতে দেখেছে। এবারে সব সত্যিটা সবার কাছে পরিষ্কার হয়ে গেল। রুদ্র যে এই নোংরা কাজ করেছে তা নিয়ে কোন সন্দেহ রইল না।

আরও পড়ুনঃ ‘দোষ তোমারই…’- সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে মা স্বস্তিকাতেই দায়ী করলো মেয়ে! কিন্তু কেন?

ওদিকে পরের দিন রুদ্র প্রেস কনফারেন্স ডেকেছে এবং সেখানে লাবণ্যর স্মরণসভা বসিয়েছে। কিন্তু ফুলকিরা সেই প্ল্যান মতনই পরেরদিন গিয়ে উপস্থিত হয় সেখানে। আর রুদ্রর সামনে নিজেদের নিয়ে আসে। রুদ্র সবাইকে দেখে একেবারে অবাক হয়ে যায়। ফুলকি সবার সামনে বলে রুদ্রুই আসলে ওই আড়াবাড়িতে আগুন লাগিয়েছিল তাদের পুড়িয়ে মারার জন্য। এবার রুদ্রর খেলা শেষ, সকলের সামনে ফুলকি রুদ্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।

Back to top button