‘দোষ তোমারই…’- সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে মা স্বস্তিকাতেই দায়ী করলো মেয়ে! কিন্তু কেন?

টলিউডের (Tollywood) অন্যতম হটেস্ট এবং সাহসী অভিনেত্রীদের মধ্যে একজন হলেন স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee)। স্পষ্ট সত্যি কথা বলার জন্য বেশিরভাগ সময় খবরের লাইম লাইটে উঠে আসে স্বস্তিকার নাম। এছাড়া স্বস্তিকার সাহসী পোশাক এবং ফটোশুটের কারণে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে চর্চায় থাকেন তিনি। কিছুদিন আগে মুক্তি পেয়েছিল স্বস্তিকা মুখার্জি অভিনীত ছবি টেক্কা।

সামনে আরও অনেক কাজ রয়েছে। নতুন সব কাজ নিয়ে এখন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে অভিনেত্রীর। তবে অভিনেত্রীর কর্ম জীবন নিয়ে যতটা না আলোচনা হয়ে থাকে তাই ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু কম আলোচনা হয় না। অভিনেত্রীর প্রেম জীবন নিয়ে একাধিক বার একাধিক সমালোচনা করেছেন নেটিজেনরা। স্বস্তিকার জীবনে একাধিকবার একাধিক প্রেম এসেছে, সে কথা তো কারোই অজানা নয়। যা নিয়ে বেশ চর্চাও হয় দর্শক মহলে।

Swastika Mukherjee

অভিনেত্রীর জীবন নেহাতই রঙিন। শুধু তাই নয়, জীবনে একাধিকবার প্রেমে পড়েছেন। কখনো কখনো তো কারওর সঙ্গে কফি খেতে গিয়ে তিনি ফেঁসেছেন। স্বস্তিকা মুখোপাধ্যায় এর মত ভালবাসার দাবি করা মানুষ নেহাতই খুব কম আছেন। অভিনেত্রী নিজের ছটি সম্পর্কের কথা নিজেই স্বীকার করলেন। প্রেমের ঘটনা এবং রটনা তো তাঁকে নিয়ে অনেক আছে। কিন্তু সিরিয়াসলি প্রেমে পড়েছেন প্রায় ৬ বার।

আরও পড়ুনঃ ‘কম্প্রোমাইজ করিনি, মুখের উপর না বলে দিয়েছি!’ – কাকে মুখের ওপর না বলে দিয়েছেন অভিনেত্রী? মুখ খুললেন দিতিপ্রিয়া!

অভিনেত্রী নিজে একজন সিঙ্গেল মাদার। সন্তানকে বড় করেছেন একাই। হাসির সুরেই নিজের আক্ষেপের কথা জানান তিনি। বলেন, আমি এখন আরও বেশি করে প্রেমে পড়তে চাই। কিন্তু জিতের সঙ্গে তাঁর প্রেম ভাঙার বিষয়টা একেবারেই মেনে নিতে পারেননি তাঁর মেয়ে? এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন স্বস্তিকা।

“আমার মেয়ে জিৎকে আমার জন্য সত্যিই অ্যাপ্রুভ করেছিল। শুধু তাই নয়, ও আমায় দায়ী করত। ওর এটাই দাবি যে কারণেই আমাদের সম্পর্ক ভেঙে থাকুক না কেন, সেটা আমার জন্যই হয়েছে। কারণ, জিতের খুব কাছের ছিল ও। আর আমার সঙ্গে জিতের সম্পর্কও ছিল প্রায় বছর ছয়। তারপর যখন আমার মেয়ে বড় হচ্ছে, তখন তো বলেই দিত যে, দেখো কী সুন্দর চেহারা উনার, কী করলে তুমি! ইশ…! আমার মা, আমার বোন সবসময় সকলে ওর সাইড নিত।”

Back to top button