একেই বলে “ভালোবাসা”- স্ত্রীকে বাঁচাতে ফুটন্ত তেলে নিজেকে পো’ড়ালো গোপাল! এমন নিষ্পাপ ভালোবাসায় মুগ্ধ দর্শক!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
তবে অনেকসময় দেখা যায় অনেকে ধারাবাহিকেই নায়ক নায়িকার জুটির পাশাপাশি ওই ধারাবাহিকের অন্যান্য জুটি গুলিও বেশ জনপ্রিয় হয়ে ওঠে। দর্শক সেই জুটি গুলোকেও বেশ পছন্দ করেন। সেরকমই পরিণীতা ধারাবাহিকে রায়ান পারুলের জুটির পাশাপাশি দর্শক গোপাল রুক্মিণীর জুটিকে বেশ পছন্দ করছেন। বরং বলা যায় রায়ান পারুলের চেয়ে গোপাল রুক্মিণীর জুটি বেশি পছন্দের দর্শকদের কাছে।
এর আগেও এমন বেশ কিছু ধারাবাহিকে নায়ক নায়িকার চেয়ে অন্যান্য জুটি বেশি পছন্দের হয়েছে দর্শকদের কাছে। তাই এই বিষয়টা নতুন নয়। পরিণীতা ধারাবাহিকে যেখানে রায়ান পারুল এখনো একে অপরের শত্রু, এক অপরকে পছন্দ করে না সেখানে গোপাল রুক্মিণী ধীরে ধীরে কাছে আসছে, তাদের মধ্যে সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ মানসিক হাসপাতালে কাটছে দিন! নিদারুণ কষ্টে রয়েছেন অভিনেতা কৌশিক ব্যানার্জি! কোন মর্মান্তিক ঘটনার শিকার অভিনেতা?
যেমন গতকালের পর্বের একটি দৃশ্য দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। গতকালের পর্বে দেখানো হয়েছে রুক্মিণীকে বিপদে ফেলার জন্য গোপালের বোন ভাদু তাকে মাছ ভাজতে দেয়। আর রুক্মিণী তো মাছের গন্ধ সহ্য করতে পারে না আর মাছ ভাজতে জানে না। তাই রুক্মিণী যখনই মাছ ভাজতে যায় সেটা দেখে ফেলে গোপাল। আর যেই না রুক্মিণী মাছ তেলে ছেড়েছে অমনি গোপাল এসে আগলে নেয় তাকে। যাতে রুক্মিণীর গায়ে তেল না ছেটে। রুক্মিণীকে বাঁচাতে গিয়ে সব তেল গিয়ে ছেটে গোপালের গায়ে।
আর এই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শক। ধারাবাহিকে স্বামী-স্ত্রীর মধ্যে অনেক রকম দৃশ্য দেখানো হয়। কিন্তু এভাবে গরম তেল স্ত্রীর গায়ে যাতে না পড়ে তার জন্য স্বামী নিজের এগিয়ে এসে ঢাল হয়ে দাঁড়াচ্ছে এমন দৃশ্য সত্যি বেশ মিষ্টি লেগেছে দর্শকদের। তাই দর্শকেরা গোপাল রুক্মিণী জুটিকে এত পছন্দ করে। তাদের মধ্যে যে একটা লুকিয়ে থাকা ভালো লাগা ভালোবাসা আছে সেটা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে সেটা বোঝা যাচ্ছে ধারাবাহিকে।

