মানসিক হাসপাতালে কাটছে দিন! নিদারুণ কষ্টে রয়েছেন অভিনেতা কৌশিক ব্যানার্জি! কোন মর্মান্তিক ঘটনার শিকার অভিনেতা?

টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) ৮০ ৯০ দশকের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন কৌশিক ব্যানার্জি (Kaushik Banerjee)। বেশিরভাগ ছবিতে অভিনেতাকে আমরা ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখেছি। তবে পরবর্তী সময়ে বিভিন্ন পজিটিভ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও বড় পর্দার পাশাপাশি বিভিন্ন ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতাকে। নিজের অভিনয় জীবনে সফল একজন অভিনেতা কৌশিক বাবু।
কৌশিক ব্যানার্জীর অভিনীত সেরা কিছু ছবির মধ্যে অন্যতম হলো দান প্রতিদান, নাগ-নাগিনী, লাঠি, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, কালপুরুষ, আশ্রয়, প্রতিবাদ, সোনার সংসার, গুরু, অধিকার, যোদ্ধা ইত্যাদি।

তবে যে অভিনেতা নিজের অভিনয় জগতে এতটা সফল সে অভিনেতার জীবনেই রয়েছে অনেক না পাওয়া। অনেক কিছু হারিয়েছেন অভিনেতা নিজের জীবনে। সম্প্রতি অভিনেতার জীবনের একটা কঠিন সময়ের খবর সামনে এসেছে। যা শুনে প্রথমে কেউ বিশ্বাস করতে পারেননি।
আরও পড়ুনঃ উল্টে গেল পাশা! প্রমাণ লোপাট করেও পার পেল না রায়ান! কিভাবে জিতল পারুল? ফাঁ’স আজকের পর্ব
জি বাংলা, স্টার জলসার মতন একাধিক জনপ্রিয় চ্যানেলে অভিনেতাকে বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। বাবা, শ্বশুর ইত্যাদি ভূমিকাতে জীবনের শেষ কয়েক বছর অভিনয় করেছেন তিনি। তবে কৌশিকের জীবন একটা সময় সমস্যায় পরিপূর্ণ ছিল। অভিনেতার জীবনের সেই অধ্যায়ের কথা তিনি কখনোই কারো সামনে আসতে দেননি। তাই জন্যই হয়তো অভিনেতার জীবনের সেই কঠিন সময় কথা কেউই জানতে পারেনি।
তার প্রথম স্ত্রী ছিলেন গায়ক শ্যামল মিত্র’র মেয়ে মনোবীণা মিত্র। বিয়ের প্রথম কয় বছর বেশ সুখ-শান্তি পেয়েছিলেন তারা। তাদের এক পুত্র সন্তান ছিল। বিয়ের ১২ বছর পর হঠাৎ তাদের বৈবাহিক বিচ্ছেদ হয়। দুজনের পথ আলাদা হয়ে যায়। জানা যায় একসময় নাকি প্রথম স্ত্রী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। যার জন্য তাকে মানসিক ভারসাম্যহীন রোগীদের সাথে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময়টা অনেক কষ্টে কেটেছে অভিনেতার।ছেলেকে নিয়ে একাই থাকতেন। এসব বাধা পেরিয়ে তারপর অভিনেতার আলাপ হয় অভিনেত্রী লাবনী সরকারের সঙ্গে। দ্বিতীয়বার বিয়ে করেন দুজনে। এখন স্ত্রী সন্তানকে নিয়ে সুখের সংসার কৌশিক ব্যানার্জীর।

